নয়াপাড়া প্রিমিয়ার লীগ এক যুগ পূর্তিতে আনন্দ মেলা ও জার্সি উন্মোচন
ইপেপার / প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর সদরের নয়াপাড়া প্রিমিয়ার লীগ নামে ফুটবল টুর্নামেন্টের এক যুগ পূর্তি উপলক্ষ্যে আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) ভাওয়াল টাইগার্স ক্লাবের আয়োজনে লুৎফর রহমান খাঁনের সভাপতিত্বে ক্রীড়া সংগঠক সোহেল শেখের সঞ্চালনায় হোতাপাড়ার শ্যামলি পিকনিক স্পর্টে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই আনন্দ মেলা সম্পন্ন হয়। দিনব্যাপী আয়োজনের মধ্যে মধ্যাহ্ন ভোজের পর আলোচনা সভার আয়োজন শেষে নয়াপাড়া প্রিমিয়ার লীগের সিজন-১২ এর জার্সি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,ভাওয়াল টাইগার্স ক্লাবের অন্যতম সদস্য ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের মেম্বার শেখ মো. এমদাদুল হক এমদাদ,গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নেতা মো. আবু বকর সিদ্দিক, কবি,লেখক, ভাওয়াল সাহিত্য পরিষদের সভাপতি ও ক্রীড়া প্রেমি সাহান শাহাবুদ্দিন,যুগান্তরের সাংবাদিক জসিম উদ্দিন,ক্লাবের সদস্য দেলোয়ার শেখ,অন্যতম সদস্য ও সাবেক খেলোয়াড় আবু সাঈম মোল্লা,আজমল হক, বাবু সুরেন্দ্র চন্দ্র বর্মন,বাবলু আহমেদ, ফরহাদ হোসেন,নূর উদ্দিন খন্দকার,জাহাঙ্গীর খাঁঁন,ইঞ্জিনিয়ার ইমরান সরকার, হাজ্বী কামাল মোল্লাসহ গাজীপুর সদর উপজেলার বিভিন্ন বয়সী খেলোয়াড় বৃন্দ।
খেলায় মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা বীরশ্রেষ্ঠ দের নামে অংশগ্রহণ করা দলগুলোর নাম করণ করা হয়।
খেলায় রৌপ্যকাপ স্পন্সর হিসেবে দেয়ার ঘোষণা দেন যুবলীগের অন্যতম নেতা সোহেল রানা।
এসময় বক্তারা, শৈশবের স্মৃতি চারণা করে ছেলেদের আবারো খেলার মাঠে ফিরে আসার আহ্বান জানান। বক্তারা বলেন খেলাধুলায় ব্যস্ত থাকলে একদিকে যেমন শরীর ও মন সুস্থ থাকবে তেমনি অন্যদিকে মোবাইল ফোন বা অন্যান্য নেশা জাতীয় মাদক দ্রব্য থেকে যুব সমাজ বিরত থাকবে। খেলা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত ক্লাবের সদস্যরা।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

