শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

দলীয় মনোনয়ন পেলে এবং এমপি নির্বাচিত হলে ফুলবাড়িয়া হবে স্মার্ট ও মডেল আসন-মালেক সরকার

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনটিকে স্মার্ট ও মডেল আসন করার প্রত্যয় ব্যক্ত করেছেন আব্দুল মালেক সরকার।
জনতার নিঃশ্বাসের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ফুলবাড়িয়া উপজেলাকে নিয়ে তাঁর স্বপ্নের কথা বলার সময় তাঁর চোখে মুখে ফুটে উঠেছে এক অন্য রকম আলো।

আব্দুল মালেক সরকার ফুলবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান। স্থানীয় নেতাকর্মীরা জানান,আব্দুল মালেক সরকার বাংলাদেশ আওয়ামীলীগের একজন ত্যাগী ও পরিক্ষিত নেতা। তিনি দলের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের খোঁজ খবর রাখেন বিপদে আপদে সবার আগে ছুটে যান কর্মীদের কাছে। বাংলাদেশ আওয়ামীলীগের যেকোনো কর্মসূচি সফল করার জন্য অগ্রভাগে থাকেন তিনি।

অন্যদিকে একজন সৎ নিষ্ঠাবান ও সফল উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার। অনেক বাধা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে একজন সফল ব্যক্তি উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠিত তিনি। তিনি তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

দায়িত্ব নেয়ার পর থেকেই উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে। রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের মুখ উজ্জ্বল করেছেন।

তার সাথে দলের ভাবমূর্তির উন্নয়ন হয়েছে। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সৎ ও সময়নিষ্ঠ সদা হাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ। তাঁর মাঝে কোনো অহংকার নেই। নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে প্রিয়। কাজ করছেন নৌকার জন্য। সর্বোপরি কাজ করছেন সাধারণ মানুষের কল্যাণের জন্য।

আব্দুল মালেক সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী। এলাকার সাধারণ মানুষ জানান,আব্দুল মালেক সরকার সৎ, যোগ্য ও অভিজ্ঞ মানুষ তাঁকে নৌকা মার্কা দিয়ে সংসদ নির্বাচনের মাধ্যমে এমপি নির্বাচিত করতে পারলে এলাকার ব্যাপক অভাবনীয় উন্নয়ন হবে।
এদিকে এই প্রসঙ্গে আব্দুল মালেক সরকার জানান,তিনি নৌকা মনোনয়ন পেলে এবং এমপি নির্বাচিত হলে ফুলবাড়িয়া কে তিনি মাদক,সন্ত্রাস মুক্ত করবেন। তাছাড়া রাস্তা ঘাট,সহ অবকাঠামোগত উন্নয়নের ব্যাপক পরিকল্পনা রয়েছে তাঁর। তিনি আরো বলেন,বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করে এ দেশকে এগিয়ে নিয়ে যাব।জননেত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করবো।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *