ভাওয়াল সাহিত্য পরিষদের নয়া কমিটি: সভাপতি শাহান সাহাবুদ্দিন, সম্পাদক সাঈদ চৌধুরী
ইপেপার / প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক:: আগামী দুই বছরের জন্য গাজীপুরের ভাওয়াল সাহিত্য পরিষদের কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন কবি, লেখক, সাংবাদিক ও বহুমাত্রিক প্রতিভার অধিকারী গাজীপুরের রত্ন শাহান সাহাবুদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি ও কলাম লেখক সাঈদ চৌধুরী।
শুক্রবার(২৮ জুলাই) গাজীপুর সদরের চাইল্ড কেয়ার স্কুল আঙিনায় ভাওয়াল সাহিত্য পরিষদের সাধারণ সভায় কণ্ঠভোটের মাধ্যমে তাঁরা নির্বাচিত হন।
নয়া কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পরামর্শ প্রদান করেন উপদেষ্টা মো. ফিরোজ মিয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, বেলায়েত হোসেন, ভাওয়াল সাহিত্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ফজর আলী,সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, আলমগীর হোসেন,জনতার নিঃশ্বাস পত্রিকার নির্বাহী সম্পাদক হাফিজুর রহমান,কে এম জাহিদুল ইসলাম,মাসুদ রানা, পি সি বর্মণ (প্রতাপ), দেলোয়ার হোসেন, আসিফ হোসেন, রাসেল মাহমুদ, মাসুম হাসান নিপু, রাব্বি, সজল ও নিতু চৌধুরী প্রমুখ।
এ সময় নয়া কমিটি সকলের সহযোগিতা কামনা করেছেন।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

