স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামীলীগ ও গফরগাঁও এর উন্নয়নে বাবেল এমপি’র বিকল্প নেই-গফরগাঁও আ.লীগ নেতাদের মত
ইপেপার / প্রিন্ট
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম ময়মনসিংহের গফরগাঁও উপজেলা। গফরগাঁও উপজেলার আওয়ামীলীগ নেতাদের দাবি স্মার্ট বাংলাদেশ গড়তে যেমন বাংলাদেশ আওয়ামীলীগের বিকল্প নেই তেমনিভাবে গফরগাঁও উপজেলার উন্নয়নে ফাহমি গোলন্দাজ বাবেল এমপি’রও বিকল্প নেই। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ কে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান নেতারা।
গফরগাঁও উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতাউর রহমান বলেন, এই ভূখন্ডে প্রতিটি প্রাপ্তি ও অর্জন সবই জাতির পিতা ও আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালির অর্জন এবং বাংলাদেশের সকল উন্নয়নের মূলেই রয়েছে আওয়ামী লীগ। বর্তমান সময়ে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারো উন্নয়নের পক্ষে রায় দিবেন। জনগণ গফরগাঁও এর সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে জননেতা ফাহমি গোলন্দাজ বাবেল এমপিকেও ফের নির্বাচিত করবে বলে প্রত্যাশা রাখি।
যশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের জনসংখ্যা বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম রিয়েল বলেন,বাংলাদেশ আওয়ামীলীগের কারণে গ্রাম হচ্ছে শহর। গ্রামীন অবকাঠামো উন্নয়নের মাধ্যমে শহুরে জীবন পাচ্ছে গ্রামের মানুষ। তাই তৃণমূলে নৌকার পক্ষে গণজোয়ার। আবারো জনগণ বাংলাদেশ আওয়ামীলীগ কে ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে এবং গ্রামীন অবকাঠামোতে শহুরে ছোঁয়া লাগানোর রূপকার জননেতা ফাহমি গোলন্দাজ বাবেল এমপি আবারো নির্বাচিত হয়ে তাঁর করা উন্নয়ন আরো ত্বরান্বিত করবে বলে বিশ্বাস করি।
১নং রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মঈনুল হক মঈন সরকার বলেন,বাংলাদেশ আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। তাই সাধারণ জনগণ স্মার্ট বাংলাদেশ গড়তে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষেই রায় দিবেন এবং গফরগাঁও কে স্মার্ট উপজেলা করতে আগামী নির্বাচনে আবারো ফাহমি গোলন্দাজ বাবেল এমপি কে জনগণ রায় দিবে বলে বিশ্বাস করি। গফরগাঁও এর জনগণের আস্থা ও ভরসার আশ্রয়স্থল জননেতা ফাহমি গোলন্দাজ বাবেল এমপি।
এদিকে দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলার প্রতিটি ওয়ার্ড পর্যায়ের সাধারণ মানুষের কাছে নৌকার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করছেন।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

