শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

ভৈরবে লাশ আটকিয়ে পরিবারের কাছ থেকে ২০ হাজার টাকা নেয়ার অভিযোগে তদন্ত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

মোঃ ছাবির উদ্দিন রাজু, ভৈরব প্রতিনিধিঃ ভৈরবে সোনিয়ার লাশ আটকিয়ে পরিবারের কাছ থেকে ২০ হাজার টাকা নেয়ার অভিযোগে ভৈরব থানার উপ-পরিদর্শক মাজহারুল হকের বিরুদ্ধে  তদন্ত করেছে জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক আহমেদ,আল আমিন হোসাইন,সহকারি পুলিশ সুপার দেলোয়ার হোসেন  । এ সময় ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম,পুলিম পরিদর্শক  (তদন্ত )  মোহাম্মদ শাহ আলম সাথে ছিলেন । তবে তদন্তে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিদর্শন করে টাকা নেয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়নি ।

জানাযায়, গত শুক্রবার নিহত সোনিয়ার বাবা আক্তার হোসেন সংবাদ সম্মেলনে অভিযোগে জানান, তার মেয়ে সোনিয়া বেগমের লাশ নিতে থানায় গেলে উপ-পরিদর্শক মাজহারুল হক তার কাছে ২০ হাজার টাকা দাবী করে । পরে টাকার বিনিময়ে মেয়ের লাশ রাতে থানা থেকে বাড়ি নিয়ে দাফন সম্পন্ন করেন । এ ঘটনায় জেলা পুলিশ সুপারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে গত রোববার কালিপুরের নয়াহাটি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন । তবে তদন্তে অভিযোগের সত্যতা মেলেনি বলে জানান কমিটির প্রধান পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ । তিনি আরো জানান, ঘটনাস্থলে গিয়ে স্থানীয় কাউন্সিলর, গন্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকের সাথে কথা বলে এবং ঘটনাস্থল পরিদর্শন করে টাকা নেয়ার বিষয়ে সত্যতা পাওয়া যায়নি । প্রকৃত ঘটনা হচ্ছে সোনিয়ার খালা রত্না লাশ ময়নাতদন্তের জন্য এ্যাম্বুলেন্স ভাড়া করে নিজেই লাশের ময়না তদন্তের পর এ্যাম্বুলেন্স চালককে  ভাড়া বাবদ টাকা পরিশোধ ও ডুম জিল্লুর রহমানসহ যারা লাশের কাজ করেছে তাদের খরচ বহন করেছেন । তদন্তে উপ-পরিদর্শক মাজহারুল হকের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি ।

উল্ল্যেখ্যঃ  আগানগর ইউনিয়নের জগমোহন পুর গ্রামের আক্তার হোসেনের কন্যা সোনিয়াকে কালিপুর গ্রামের মুর্শিদ মিয়ার পুত্র আরমান মিয়ার সাথে প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে বিয়ে দেন । নিহতের খালা ও স্বজনরা দাবী করেন বিয়ের পর থেকে সোনিয়ার  উপর শারিরীক ও মানুষিক নির্যাতন করে আসছে আরমান ও তার পরিবার । গত ৭ জুলাই  সকালে কালিপুর নয়াহাটি বালুর মাঠ সংলগ্ন একটি গাছ থেকে  সোনিয়ার  ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *