শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

ভৈরবে বাড়ি থেকে ডেকে নেয়ার ৭ দিন পর মেঘনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

 

মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃভৈরবে বাড়ি থেকে ডেকে নেয়ার ৭ দিন পর মেঘনা নদী থেকে হেলিম মিয়া (৩২) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ- থানা পুলিশ।
আজ শনিবার বিকালে নরসিংদির রায়পুরা উপজেলার তুলাতুলি এলাকায় মেঘনা নদীতে মরদেহটি নদীতে ভাসতে দেখে এলাকাবাসিরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে । তবে নিহতের বড় ভাই সেলিম মিয়া জানান, গত রোববার দুপুরে কালিকাপ্রসাদ আদর্শপাড়া গ্রামের সালাম মিয়া, নিহত হেলিম মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় । তারপর থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজর পর থেকে তার স্বজনরা অনেক খোজাঁখোজিঁ করে ও না পাওয়ায় গতকাল শুক্রবার ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সেলিম মিয়া। তিনি আরো জানান গত ৭/৮ মাস আগে কালিকা প্রসাদ তার এলাকার আলমগীর ও জাহাঙ্গীর ২ সহোদর এবং শ্রী- নগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের সালাম মিয়ার মাধ্যমে সেলিম মিয়া লিবিয়ায় যায়। লিবিয়ায় নিয়ে তাকে জিম্মি করে মারধোর করে টাকার জন্য। তারপর বাড়ি বিক্রি করে আলমগীর ও জাহাঙ্গীর কে আরো ৩ লাখ টাকা দেয়। এরপর গত প্রায় দেড় মাস পূর্বে লিবিয়া থেকে বাড়ি ফিরে টাকা ফেরতের জন্য প্রবাস ফেরত সেলিম মিয়া দালাল আলমগীর ও জাহাঙ্গীরের বিরুদ্ধে এলাকায় সালিসি বৈঠক করে। এতে ৮০ হাজার টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়। পরে রায় অমান্য করে আলমগীর ও জাহাঙ্গীর নানা টালবাহানা করে সেলিম ও তার ভাই নিহত হেলিম মিয়াকে দেখে নেয়ার হুমকি দেয়। তারাই তার ভাইকে হত্যা করেছে বলে দাবী করেন। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোস্তফা সালিসি বৈঠকে ৮০ হাজার টাকার ফেরতের সিদ্ধান্তের রায় অমান্য করার কথা স্বীকার করেন।এ বিষয়ে ভৈরব নৌ- থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে মারা গেছে। তবে এটি হত্যাকান্ড কি না ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *