আওয়ামীলীগের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে ফের সংসদ নির্বাচনে নৌকায় ভোট চাইলেন আওয়ামীলীগ নেতারা
ইপেপার / প্রিন্ট
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থেকে যেসকল উন্নয়ন কার্যক্রম করেছে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার তা তৃণমূলের কাছে তুলে ধরে ফের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের কাছে ভোট চাইলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ও রসুলপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতারা।
রোববার (৯ জুলাই) বিকালে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা ফাহমী গোলন্দাজ বাবেল এমপি’র নির্দেশে গফরগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে রসুলপুর ইউনিয়নের সান্দাইন ও যশরা ইউনিয়নের বিহারী পাড়া মোড় এলাকায় এক নৌকার পক্ষে ভোট চান নেতারা।
তাঁরা জনগণের দ্বারে দ্বারে আওয়ামীলীগের উন্নয়নের বার্তা পৌঁছে দেন।
এসময় আওয়ামীলীগ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে লিফলেট বিতরণ ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-
গফরগাঁও উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতাউর রহমান ,যশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের জনসংখ্যা বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম রিয়েল,
গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক ও যশরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান,গফরগাঁও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হাসান সজীব,গফরগাঁও উপজেলা যুবলীগের সদস্য প্রভাষক আতিকুর রহমান, যশরা ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম সুমনসহ উপজেলা আওয়ামীলীগ ও যশরা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

