এমপি’র সাথে সাক্ষাতে সড়ক সংস্কারের দাবি জানালেন আওয়ামীলীগ নেতা সম্রাট
ইপেপার / প্রিন্ট
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ময়মনসিংহের গফরগাঁও এর সংসদ সদস্য ও গফরগাঁও উপজেলার মা ও মাটির নেতা ফাহমি গোলন্দাজ বাবেল এমপি’র সাথে সাক্ষাতের পর সড়ক সংস্কারের দাবি করেন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা রেজাউল করিম সম্রাট।
স্থানীয় এমপি ও গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের সফল সভাপতি ফাহমি গোলন্দাজ বাবেল এমপি কখনো মোটর সাইকেলে,কখনো পায়ে হেঁটে,
কখনো বা গ্রামের কোন দোকানে সাধারণ মানুষের সাথে চায়ের চুমুকে নিজ নির্বাচনী এলাকার নারী-পুরুষ, বৃদ্ধ বনিতাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়ে থাকেন। নিজ সংসদীয় আসনের সুখ ও দুঃখের কথা শোনেন ব্যবস্থা করেন সমাধানের।
তেমনিভাবে মোটরসাইকেল যোগে রসুলপুর ইউনিয়নে সরেজমিনে পরিদর্শনে আসলে সাক্ষাৎ হয় স্থানীয় আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক রেজাউল করিম সম্রাট ভূঁইয়ার সাথে।
আওয়ামীলীগ নেতা রেজাউল করিম সম্রাট ভূঁইয়া নিজের কথা কিছু না বলেই তিনি সাধারণ মানুষের কথা চিন্তা করে সড়ক সংস্কারের দাবি তোলেন এমপি ফাহমি গোলন্দাজ বাবেল এমপি’র কাছে। ত্রিশাল থেকে বালিপাড়া হাইওয়ে রোড, ভালুকা থেকে গফরগাঁও হাইওয়ে রোডের শিবগঞ্জ থেকে রামপুরের এলজিডি রাস্তা সংস্কারের দাবি তোলেন তিনি। তিনি জানান সড়কটি রোডস অ্যান্ড হাইওয়ে কে দিলে দ্রুত কাজ হতে পারে।
আওয়ামীলীগ নেতা রেজাউল করিম সম্রাটের সাথে এইবিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন,মাননীয় এমপি মহোদয়ের কাছে রাস্তা সংস্কারের দাবি তুলেছি তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। এমপির আশ্বাসে সন্তুষ্ট সাধারণ মানুষ। আওয়ামীলীগ সরকারের কারণেই দেশে গ্রাম আজ শহর হচ্ছে। তিনি আরো বলেন রাস্তাটি সংস্কার হলে লাখো মানুষ উপকৃত হবেন।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

