শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

শ্রীপুরে বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে গিয়ে প্রাণ গেল যুবকের

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

 

রমিজ উদ্দিন, স্টাফ রিপোর্টার, জনতার নিঃশ্বাস::গাজীপুরের শ্রীপুর উপজেলায় বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় ফয়সাল আহমেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল আহমেদ উপজেলার উত্তর পেলাইদ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি নয়নপুর এলাকার ডিবিএল সিরামিক কারখানায় চাকরি করতেন বলে জানা গেছে।

নিহতের চাচাতো ভাই মো. জালাল উদ্দিন বলেন, ফয়সাল ডিবিএল সিরামিক কারখানায় চাকরি করতেন। কারখানা শুক্রবার ছুটি থাকায় তিনি নিজের মোটরসাইকেলে এক বন্ধুকে নিয়ে অপর এক বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে রওনা হন। উপজেলার টেংরা এলাকায় তাদের যাওয়ার কথা ছিল। কিন্তু ছাতিরবাজার-টেংরা সড়কের বৃন্দাবন আসার পর পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। অপরদিকে দুর্ঘটনা ঘটিয়ে প্রাইভেটকারসহ চালক পালিয়ে যান। এই ঘটনায় ফয়সাল আহমেদ ঘটনাস্থলে মারা যান। তার সঙ্গে থাকা অপর বন্ধু চিকিৎসাধীন। তবে আহত ওই বন্ধুর পরিচয় জানা যায়নি।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) কবির হোসেন বলেন, দুপুরের দিকে অজ্ঞাতনামা একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারটিকে শনাক্ত করা যায়নি। নিহত যুবকের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *