কৃষক শ্রমিক জনতা লীগ গাজীপুর জেলার ত্রি-বার্ষিক সম্মেলন ২রা জুন:সম্মেলন ঘিরে উৎসবের আমেজ
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস:: মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের করা রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগের গাজীপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২রা জুন।
সম্মেলনটি আগামী শুক্রবার (২রা জুন) সকাল ১০ টায় গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে হবার কথা বয়েছে। সম্মেলন উপলক্ষ্যে দলটির নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে কর্মতৎপরতা ও উৎসবের আমেজ।
ত্রি-বার্ষিক সম্মেলনের আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের।
সম্মেলনে উদ্বোধক হিসেবে থাকবেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম দেলোয়ার ও কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আব্দুল্লাহ বীর প্রতিক এছাড়াও দলটির স্থানীয় নেতা-কর্মীরা বক্তব্য রাখবেন।
তবে সম্মেলনের বাইরেও নেতা-কর্মীরাদের দাবি কৃষক শ্রমিক জনতা লীগের গাজীপুরে একজন সংসদ সমস্যের। দলটির নেতা কর্মীরা জানান,কৃষক শ্রমিক জনতা লীগের গাজীপুরে একজন সংসদ সমস্য হলে দল আরো চাঙ্গা ও উজ্জীবিত হবে। যদিও সাধারণ মানুষ ও দলের কেউ কেউ স্থানীয় সংসদ সদস্য হিসেবে দলটির জেলার নেতা আব্দুর রহমানকেই দেখতে চাচ্ছেন।
দলটির নেতা কর্মী ও স্থানীয় অনেকেই এই প্রতিবেদক কে জানান,আব্দুর রহমান একজন স্মার্ট,জনদরদী ও রাজনৈতিক দূরদর্শী সম্পন্ন নেতা। স্থানীয় মানুষের বিপদে আপদে ছুটে যান তিনি। দেশের যেকোনো দূর্যোগে দুঃসময়ে পাশে থাকেন সাধারণ মানুষের।
তিনি এমপি হলে জনগণ ও এলাকার ব্যাপক উন্নতি হবে। তাদের দাবি জনগণের জন্য হলেও অন্তত আব্দুর রহমান কে এমপি মনোনয়ন দেয়া হোক।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

