শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

তরুণদের বইমুখী করতে কাজ করছে যে সংগঠন  

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

 

স্টাফ রিপোর্টারঃ‘বই হোক হৃদয়ের স্পন্দন।’ পাঠক তৈরি করার একটি সংগঠন।

বর্তমান সময়ে বিজ্ঞানের সাফল্য এবং উৎকর্ষতায় পুরো বিশ্ব এগিয়ে গেছে অনেকদূর। তাদের নতুন নতুন আবিষ্কারের সুবিধা ভোগ করছে সারা পৃথিবীর মানুষ। এরমধ্যে অন্যতম হলো মোবাইল ফোন। এই ফোন আমাদের জন্য যতটা সুবিধা বয়ে এনেছে, ঠিক ততটাই ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশের আপামর জনসাধারণ এমনকি তরুণরাও পিছিয়ে নেই এর যথেচ্ছ ব্যবহারে। প্রযুক্তি নিশ্চয়ই মানুষের কল্যাণের জন্য কিন্তু অতীব দুঃখের বিষয় হলো, আমাদের তরুণ প্রজন্ম আজকাল মোবাইলে এত বেশি সময় অপচয় করছে যে, তাদের বুদ্ধিবৃত্তির বিকাশ থমকে গেছে। সাহিত্য মানুষের মননকে বিকশিত করে। ভালো একজন মানুষ হতে উদ্বুদ্ধ করে। এরজন্য প্রচুর বই পড়া দরকার। যেহেতু বই কেনার প্রতি বর্তমান প্রজন্মের অতি অনাগ্রহ, তাই তারা উদ্যোগ নিয়েছে অন্তত কিছু তরুণদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করবে, যাতে তাদের মানসিক বিকাশ ত্বরান্বিত হয় এবং মোবাইলের আশক্তি থেকে সরে এসে একজন সত্যিকারের সৃজনশীল মানুষ হয়ে উঠতে পারে।

‘বই হোক হৃদয়ের স্পন্দন’ এর প্রতিষ্ঠাতা পরিচালক  লেখক সেলিম হাসান বলেন— ‘বই হোক হৃদয়ের স্পন্দন’ এই শ্লোগানে মুখরিত হয়ে কাজ করতে চাই একজীবন। বই হোক হৃদয়ের স্পন্দন ‘ এটি মূলত পাঠক তৈরি করার একটি সংগঠন। বই পড়তে উদ্বুদ্ধ করার জন্য সংগঠনটি পর্যায়ক্রমে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে ইনশাআল্লাহ । বর্তমানে আমাদের পরিকল্পনা রয়েছে দেশের ৬৪ জেলায় আমাদের স্বেচ্ছাসেবী সদস্য সংগ্রহ করা এবং সেই সকল সদস্য বন্ধুদের নিয়ে তাঁদের জেলার বই পড়ুয়া পাঠক চক্র তৈরি করার। আমরা যেহেতু শিক্ষার্থী তাই আমাদের সাধ্য মতো পাঠকের পছন্দের বই পড়ানো। সেই জেলার বিভিন্ন স্কুল, কলেজে শিক্ষার্থীর মাঝে বইয়ের গুরুত্ব সম্পর্ক জানানো ও তাদের বই পড়তে উদ্বুদ্ধ করা।

আমরা বরাবর স্বপ্ন দেখতে ভিষণ পছন্দ করি, সবারই স্বপ্ন থাকে স্বপ্নের জগৎ তো থাকে। তেমনি আমারও একটি স্বপ্ন হয়েছে কিছু উম্মুক্ত পাঠাগার স্থাপন করার।

 

আমাদের সংগঠনটির “বই হোক হৃদয়ের স্পন্দন নামে ফেসবুকে একটি গ্রুপ আছে, যেখানে প্রায় ২১ হাজার পাঠকের পরিবার।  সেখান থেকে আমরা প্রতি মাসে সেরা পাঠক নির্বাচন করি এবং আমাদের সংগ্রহে থাকা বইগুলো থেকে সেরা নির্বাচিত পাঠকদের সম্পূর্ণ ফ্রিতে, এমনকি কুরিয়ার খরচ ছাড়াই আমরা তাদের সাথে কথা বলে, তাদের বাসার ঠিকানা নিয়ে বই পৌঁছে দিই। বর্তমানে আমরা বিভিন্ন কলেজে বিনামূল্যে বই প্রদান উৎসবের উদ্যোগ গ্রহণ করেছি ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *