কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলন
ইপেপার / প্রিন্ট
কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি::
কাশিমপুরে কাজী মার্কেট এস এম ফ্যাশনের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত কাজী মার্কেট এলাকায় এস এম ফ্যাশন কারখানার শ্রমিকরা এ আন্দোলন করেন। এ সময় কারখানার সামনে রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা।
কারখানা শ্রমিকরা জানান, শ্রমিকদের ও স্টাফদের ৩ মাসের বেতন বাকি রয়েছে। বেতন চাইলে মালিকপক্ষের লোকজন দেই দিচ্ছি বলে কালক্ষেপণ করতে থাকেন। দুইদিন পরেই পবিত্র ঈদুল ফিতর সকালে তারা বেতনের টাকার জন্য কর্তৃপক্ষের লোকজনকে বললে তারা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। একপর্যায়ে শ্রমিকরা অতিষ্ঠ হয়ে সকাল থেকে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে দুপুরে কারখানার প্রায় ৭০ থেকে ৭৫ জন শ্রমিক কারখানার গেটে অবস্থান নেন এবং কাজী মার্কেট সড়ক অবরোধ করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাশিমপুর থানার পুলিশ কারখানার আশপাশ এলাকায় মোতায়েন করা হয়। নাম প্রকাশ করতে অনিচ্ছুক ওই কারখানা শ্রমিকরা আরও জানান, এই এস এম ফ্যাশন ফ্যাক্টরির নাম শোনলে এলাকার বাড়ির মালিকরা ঘর ভাড়া ও দোকানদানরা বাকি দিতে চায় না। তারা খুব কষ্ট করে কাজ করছেন। নিয়মিত বেতন না পাওয়ায় তারা পরিবার পরিজন নিয়ে খুব সমস্যায় রয়েছেন। এ বিষয়ে জানতে এস এম ফ্যাশনের মালিক পক্ষের সাথে ফোনে যোগাযোগ করলে মালিকপক্ষের কেউ ফোন রিসিভ নাই। ওই ফ্যাক্টরির শ্রমিক ও বিভিন্ন সংগঠনের শ্রমিক নেতা শাকিল আহমেদ এবং মারুফ জানান,গাজীপুর মহানগর আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ডের সাধারণ সাধারণ সম্পাদক ও আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের কাউন্সিলর পদপ্রার্থী হওয়ায় তার পেশী শক্তির প্রভাব খাটিয়ে শ্রমিকদের দিনের পর দিন বেতন না দিয়েই ফ্যাক্টরি চালিয়ে যাচ্ছেন ভাড়ায় চালিত ফ্যাক্টরির মালিকরা। শ্রমিক নেতা শাকিল আহমেদ এবং মারুফ আরো জানান,কাজী আতাউর রহমান তাদের জানিয়েছে আমি ফ্যাক্টরি অন্যদের কাছে ভাড়া দিয়েছি মাত্র। আমিও তাদের কাছে ভাড়ার টাকা পাবো আমাকে টাকা না দিয়ে তারা পালিয়ে গেছে।
এ ব্যাপারে কাশিমপুর থানার ওসি তদন্ত জানান, আমি প্রথমে কাজী আতাউর রহমানকে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করি যে,শ্রমিকদের বেতন আপনি পরিশোধ করে দেওয়ার চেষ্টা করেন কাজী আতাউর রহমান বলেন,ওই ফ্যাক্টরির মালিকরা আমার বিল্ডিং ভাড়ার টাকা না দিয়ে তারা পালিয়ে গেছে। আমিও ক্ষতিগ্রস্ত হয়েছি ওই ফ্যাক্টরির মালিকদের দ্বারায়।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

