ভৈরবের পৌর মেয়রকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে পৌর বিল্ডিং কোড অমাণ্য করে ৬ তলার অনুমোদন নিয়ে ১০তলা নির্মাণ চলমান
ইপেপার / প্রিন্ট
ছাবির উদ্দিন রাজু, বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া গ্রামের ২নং ওয়ার্ডে অবস্থিত ভিআইপি প্লাজার পিছনে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামের মৃত সামসু উদ্দিনের পুত্র ভৈরব বাজারের ব্যবসায়ী হাজী মোঃ শাহ আলম মিয়া পৌর বিল্ডিং কোড আইন অমাণ্য করে বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ করেন, ভৈরব পৌরসভার তৎকালিন মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ ও বর্তমান মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু।
এব্যাপারে ভৈরব পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ বলেন, ভৈরবপুর দক্ষিণ পাড়া ২নং ওয়ার্ডেও মৃত সামসু উদ্দিন ভ’ইয়ার ছেলে ভৈরব বাজারের ব্যবসায়ী হাজী শাহালম ভূ’ইয়া পৌরসভার আইন অনুযায়ী পর্যাপ্ত খালি জায়গা না রেখে পৌর বিল্ডিং কোর্ড অমাণ্য করে ভবন নির্মাণ করছেন। যাহা ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ। তাই আমি তৎকালিন মেয়র এর দায়িত্ব পালন কালিন ১৮ জুন ২০২০ইং স্মারক নং-৪৬.৩০.৪৮১১.০৫০.০১.০৩২.১৭.২০৯ স্মারকে বিল্ডিং মালিক শাহালম কে একটি নোটিশ প্রদান করে নিমার্ণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলাম। তিন কার্যদিবসের মধ্যে স্ব শররীরে পৌরসভায় উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নিদের্শ প্রদান করা হয়েছিলো। অন্যথায় ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এবং পৌরসভার আইন ২০০৯ এর ৩৬ ও ৩৭ নং ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট নতিসহ অনুলিপি প্রধান করেছিলাম, নির্বাহী প্রকৌশলী ভৈরব পৌরসভা, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভৈরব থানার অফিসার ইনচার্জ,ভৈরব পৌরসভার শহর পরিকল্পনাবিদ এর কাছে।
এব্যাপারে বর্তমান পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন এর লিখিত কাজ বন্ধ রাখার নির্দেশনায় উল্লেখ যে, ৬ তলার ভবন অনুমোদন নিয়ে ৮ তলা পর্যন্ত নির্মাণ করিতেছেন এবং পৌর বিল্ডিং কোড অমাণ্য করে পাকা ইমারত নির্মাণ কাজ করছে যাহা ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ। তিন কার্যদিবসের মধ্যে স্ব শরীরে পৌরসভায় উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হয়।অন্যথায় ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এবং পৌরসভা আইন ২০০৯ এর ৩৬ ও ৩৭ নং ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট নথি সহ স্মারক নং-৪৮.৩০.৪৮১১.০৫০.০১.০৩২.১৭-৩৬৫ এ স্মারকের অনুলিপি প্রধান করেছিলাম, গত ৯ সেপ্টেম্বর ২০২১ইং তারিখে নির্বাহী প্রকৌশলী ভৈরব পৌরসভা, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভৈরব থানার অফিসার ইনচার্জ,ভৈরব পৌরসভার শহর পরিকল্পনাবিদ এর কাছে। এ বিষয়ে পৌর মেয়র বলেন, ৬ তলার অনুমোদন নিয়ে ৯ তলা সম্পূর্ণ করে ১০ তলার পিলার বসাচ্ছেন উক্ত বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এব্যাপারে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান সবুজ বলেন, উক্ত বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

