টাঙ্গাইলে সভা-সমাবেশ নিষিদ্ধ
ইপেপার / প্রিন্ট

করোনাভাইরাসের সংক্রমণ রোধে টাঙ্গাইলে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।
শনিবার (২১ মার্চ) দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার ওই বিজ্ঞপ্তিতে সভা-সমাবেশের পাশাপাশি জেলার সব হাট, কোচিং সেন্টার, বিনোদন পার্ক, কমিউনিটি সেন্টার, যেকোনো ধরনের পার্টি ও জনবহুল রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে গত ১৫ দিনে দেশে আসা সব প্রবাসীকে নিজবাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। একই সাথে জেলার সব ব্যবসায়ীকে বিনা কারণে দ্রব্যমূল্য না বাড়ানোর অনুরোধ করা হয়েছে। প্রয়োজনের অধিক খাদ্যদ্রব্য কিনে মজুদ না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই গণবিজ্ঞপ্তিতে।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

