ফুলপুরের রক্তবন্ধু শরীফ
ইপেপার / প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক:

রাত ২ টা। সকল বন্ধুদের ফোন দেয়া শেষ অবশেষে নিজেই বেরিয়ে পড়লেন রক্তের খুঁজে। অবশেষে মধ্যরাতে ৩ টায় রক্ত সংগ্রহ করে দিলেন এক প্রসূতি মাকে।
এতোক্ষণ যার কথা বলছিলাম সে হলো শরীফ। শেখ শরীফ আহম্মেদ। ১৯৯৮ সালের পহেলা জানুয়ারি ময়মনসিংহের ফুলপুরের চরআশাবট গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
শুরু থেকেই মানুষের কল্যাণে কাজ করতে আগ্রহী ছিলেন শরীফ। মানুষের রক্তের অভাবে মৃত্যু তার কোমল হৃদয়কে ব্যথিত করে। তাই নেমে পড়ে রক্ত সংগ্রহে। বন্ধু মহলে এজন্য সে ফুলপুরের রক্তবন্ধু শরীফ নামেও সমাধিক পরিচিত।
নিজ খরচে ডোনার সংগ্রহ করে সে আবার ক্ষেত্র বিশেষে রক্ত দেয়ার যাবতীয় খরচও বহন করে শরীফ। মানব কল্যাণে নিয়োজিত ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর ব্লাড ডোনেশন বিষয়ক সম্পাদকের দায়িত্ব নেবার পর এই কাজে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে সে। বিষয়টি কে সমাজকর্মীরা মহৎ উদ্দ্যোগ বলে আখ্যায়িত করেছেন।
এই সম্পর্কে জানতে চাইলে শরীফ বলেন,ফুলপুরের সকল মানুষ তাদের রক্তের গ্রুপ জানবে এবং রক্ত দিতে আগ্রহী হবে এটিই আমার স্বপ্ন।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

