শ্রম প্রতিমন্ত্রী খুলনার সফরসূচি
ইপেপার / প্রিন্ট
মো.রাজু শেখ, খুলনা থেকে::
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান চার দিনের সফরে আগামীকাল (বৃহস্পতিবার) খুলনায় আসছেন।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২৫ নভেম্বর দুপুর ১২টায় খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহিদ শেখ আবু নাসের টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি, সন্ধ্যা ছয়টায় দৌলতপুর মতিউর রহমান অডিটোরিয়ামে দৌলতপুর থানা ঘাতক দালাল নির্মূল কমিটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সন্ধ্যা সাতটায় নতুন রাস্তা ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করবেন।
তিনি ২৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় দৌলতপুর খুলনা বেবীটেক্সি সিএনজি চালিত অটোরিক্সা থ্রি-হুইলার ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ নির্বাচন উপলক্ষে মতবিনিমিয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান ও রাত সাড়ে ১০টায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন।
প্রতিমন্ত্রী ২৭ নভেম্বর বিকাল চারটায় দৌলতপুর কৃষ্ণ মোহন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহিদ অধ্যাপক আবু সুফিয়ান (বীর প্রতীক) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
তিনি ২৮ নভেম্বর সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

