শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

গাজীপুরে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুরে নাঈম সরকার (১৮) নামের ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রকে ছুরিকাঘাতে হত‌্যা করা হয়েছে। এ সময় তার বন্ধু একই কলেজের ছাত্র মুন্না আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম ভূরুলিয়ায় এ হত‌্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইমন (২০) নামের স্থানীয় এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত নাঈম সরকার ভূরুলিয়ার মো. লোকমান সরকারের ছেলে। তিনি স্থানীয় মডেল ইনস্টিটিউট অব সায়েন্সের প্রথম বর্ষের ছাত্র। মুন্নার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় কাউন্সিলর মো. মুজিবুর রহমান, পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ভূরুলিয়ায় মুন্না তার বান্ধবীকে নিয়ে গল্প করছিলেন। এ সময় ইমন, রাজনসহ তিন যুবক সেখানে গিয়ে বাধা দিলে তাদের মধ্যে কাথা কাটাকাটি হয়। মুন্না বান্ধবীকে নিয়ে সেখান থেকে চলে যান। মুন্না সাহায্যের জন্য নাঈমকে ডেকে নিয়ে কিছুক্ষণ পরে ফের ওই স্থানে যান। সেখানে গেলে ইমনদের সঙ্গে আবার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবকরা ছুরি দিয়ে তাদের ওপর হামলা চালান। মুন্না মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হয়ে দৌড়ে পালিয়ে যান। কিন্ত নাঈম এলোপাতাড়ি ছুরিকাঘাতের শিকার হন। স্থানীয়রা নাঈমকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, ইমন নামের এক যুবককে আটক করা হয়েছে। অন‌্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, খুনের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন দিয়েছে স্থানীয় বিক্ষুদ্ধরা। বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের পশ্চিম ভুরুলিয়া এলাকার বাড়িতে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে ইমনকে (২০) আটক করেছে।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সহকারী উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবরে তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ততক্ষণে আধাপাকা বাড়ির ১২টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর জোনের সহকারী কমিশনার মো.  সোহরাব হোসেন জানান, দুপুরে এই এলাকার লোকমান সরকারের ছেলে নাঈম সরকার খুন হয়। একজনকে আটক করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে খুনের ঘটনায় বিক্ষুব্ধরা অগ্নিকাণ্ড ঘটিয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *