এমপিরা কলেজের গভর্নিং বডির সভাপতি নয়: রায় বাস্তবায়ন শুরু
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে গভর্নিং বডির (জিবি) সভাপতি পদে সংসদ সদস্যরা থাকতে পারবেন না। হাইকোর্ট বিভাগের রায়ের আলোকে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।শুরু হয়েছে উচ্চ আদালতের আদেশের বাস্তবায়ন।
সোমবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বর্তমানে দায়িত্ব পালনরত সংসদ সদস্যদের স্থলে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা পর্যায়ে জেলা প্রশাসক, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ জিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।’
এতোদিন যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য সংসদ সদস্যদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

