শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

সাতক্ষীরায় সাহেদ করিম ১০ দিনের রিমান্ডে

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ডেস্ক রিপোর্ট:

সাতক্ষীরার দেবহাটা থানার অস্ত্র আইনের মামলায় বহুল আলোচিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার (২৬ জুলাই) দুপুরে  দেবহাটা আমলী আদালতের বিচারক সাতক্ষীরার সিনিয়র জুডিশয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় ভার্চুয়াল শুনানি শেষে তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

সাহেদ করিমের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালে করোনা পরী্ক্ষার ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণার অভিযোগ প্রকাশ হওয়ার পর দেশের বিভিন্নস্থানে তার বিরুদ্ধে একের পর এক প্রতারণার মামলা দায়ের হতে থাকে। এ পর্যন্ত তাকে সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর মধ্যে একটি মামলায় ১০ দিনের রিমান্ড শেষে আজ রোববার (২৬ জুলাই) সাহেদ করিমকে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে হাজির করা হয়। পরে এই আদালত তাকে চার মামলায় আরো ২৮ দিন রিমান্ড মঞ্জুর করেন।

অস্ত্র আইনের মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৬ এর এসআই রেজাউল করিম সাতক্ষীরার জুডিশয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানিতে সাহেদ করিমের পক্ষে সাতক্ষীরার কোনো আইনজীবী অংশ নেননি। ঢাকা থেকে অনলাইনে তার পক্ষে আইনজীবীরা শুনানি করেন। শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়।

গত ১৫ জুলাই দুপুরে র‌্যাব-৬ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় সাহেদ করিমসহ দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

এর আগে ভোর ৫টার দিকে দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লাবণ্যবতী নদী থেকে বোরকা পরে নৌকায় করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সাহেদ করিমকে আটক করে র‌্যাব।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *