শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

গাজীপুরে ভবানীপুরে ৫ ডাকাত গ্রেফতার

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

বিশেষ প্রতিনিধি:

জীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা।

সোমবার (২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে জয়দেবপুর থানার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর সদরের মারিয়ালী এলাকার মৃত শফিউল আলমের ছেলে মো. আকরাম হোসেন (৩৪), ময়মনসিংহের ত্রিশাল থানার বালিপাড়া এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে মো. নাজমুল হক (৩২), একই এলাকার মৃত আমিনুলের ছেলে মো. মাহাবুল হক (২০) ও মৃত আক্তার উদ্দিনের ছেলে মো. সুজন মিয়া (৩৫) এবং দিনাজপুরের ঘোরাঘাট থানার নন্দনপুর এলাকার ওয়াসেক আলীর ছেলে মো. মনজুরুল ইসলাম (২৮)।

র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারের পর তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি স্টিলের চাপাতি, একটি ২৩ ইঞ্চি লম্বা ছুরি, একটি সুইচ গিয়ার, একটি ব্যাটারি চালিত অটোরিকশা, ১১টি বিভিন্ন গাড়ির চাবি, পাঁচটি মোবাইল ও ৪২০ টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, সংঘবদ্ধ দস্যু দলের এই সদস্যরা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের অঞ্চলে ডাকাতি করে আসছিল। মঙ্গলবার (৩ মার্চ ) জয়দেবপুর থানায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা হয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *