ভবানীপুরে কর্মী ছাটাই ও বকেয়া বেতনের প্রতিবাদে শ্রমিক অসন্তোষ: সড়ক অবরোধ
ইপেপার / প্রিন্ট
গাজীপুর প্রতিনিধি:
( প্রতিকী ছবি)
গাজীপুরের ভবানীপুরে ট্রাস্ট নীটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কর্মী ছাটাই ও বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার (১৪ মে) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় এই আন্দোলন করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
এসময় শ্রমিকরা জানান, তাদের ১৭ জন শ্রমিকে ছাটাই করা হয় এবং তাদের বকেয়া বেতন পরিশোধ না করে বিভিন্ন ধরণের অজুহাত দেখাচ্ছে প্রতিষ্ঠান টি। শ্রমিকরা আরো অভিযোগ করেন এপ্রিল মাসের বেতন পরিশোধ না করে স্বাক্ষর নিচ্ছেন কারখানাটি।
এবিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা হলে বেতন পরিশোধ করবে বলে জানালেও কর্মী ছাটাইয়ের বিষয়ে কোনো মন্তব্য করছে রাজি হননি তারা।
এ ব্যাপারে গাজীপুর শিল্পপুলিশের অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। পরে শ্রমিকদেরকে বুঝিয়ে কারখানায় ফিরিয়ে নিয়ে এসে, কর্তৃপক্ষের সাথে কথা বলে সোমবার (১৮ মে) বেতন দেওয়ার ঘোষণা দিলে শ্রমিকের বাড়িতে ফিরে যান।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

