সরকারি পক্ষের কর্মকর্তা আশ্বাসে ৫৩ ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নিল শ্রমীকরা
ইপেপার / প্রিন্ট
মোঃ সেলিম রেজা, স্টাফ রিপোর্টার:: গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করেছে টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে টানা ৫৩ ঘণ্টা অবরোধ প্রত্যাহারের পর দুই ঘণ্টা পর ফের মহাসড়ক অবরোধ করেন তারা। এ বিষয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পর বেলা পর ২টা ৫০ মিনিটের দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বিকেলের দিকে ফের মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। শ্রমিকরা বলছেন, আশ্বাস নয়, আমরা বেতন চাই। এর আগে টানা ৫৩ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। শ্রমিকরা বলছে, তাদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। এখন তারা আশ্বাস মানছে না। অধিকাংশ শ্রমিক বলছে, তারা বকেয়া বেতনের টাকা যতক্ষণ হাতে না পায় ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকবে।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

