ত্রিশালে কসমেটিকস কারখানায় অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে একটি কসমেটিকস কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অনুমোদনহীন কসমেটিকস সামগ্রী জব্দ করে। রবিবার(১০ নভেম্বর) ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) ফিল্ড অফিসার শাওন কুমার ধরের উপস্থিতিতে সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার পিউ কসমেটিকস নামক একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআইয়ের অনমোদনহীন টয়লেট সোপ,স্ক্রীন ক্রিমসহ বিভিন্ন প্রসাধনী জব্দ করা হয়। এ সময় বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২৭ নং ধারায় প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান জানান, কসমেটিকস তৈরির কারখানায় পরিচালিত অভিযানে দেখা যায়, বিএসটিআইয়ের অনুমোদনহীন ভেজাল, ও নিম্নমানের কসমেটিকস উৎপাদন করা হচ্ছে। এ অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং কসমেটিক সামগ্রী জব্দ করা হয়। পরে জব্দকৃত সামগ্রী পৌরসভার ডাম্পিং জোনে জনসম্মুখে ধ্বংস করা হয়। তিনি আরও বলেন, এসব নকল ও নিম্নমানের প্রসাধনী শিশু ও প্রাপ্তবয়স্কদের মারাত্মক চর্মরোগ এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগও সৃষ্টি করে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

