শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

নজরুল বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ, ত্রিশাল প্রতিনিধি:: কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ‘মাদকমুক্ত দেশ গড়ি মাদককে না বলি’ শ্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর ২০২৪) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনের হল ঘরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘শিল্পায়নের মধ্য দিয়ে দেশ যেমন এগিয়ে যাচ্ছে ঠিক তেমনিভাবে মাদকের সমস্যাও দেশে প্রকট থেকে প্রকটতর হচ্ছে। মাদক কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানে শুধু নয় বরং সামাজিক সমস্যা। এই সমস্যাকে আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে প্রতিহত করতে হবে, মাদককে না বলতে হবে।’ মাদকের ভয়াবহতা সম্পর্কে সকলকে সচেতন থাকার আহবান জানিয়ে তিনি মাদক বিরোধী সচেতনতামূলক সভার মতো আরও অনেক কর্মসূচি ভবিষ্যতে আয়োজন করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। শিক্ষার্থীদের অণুপ্রেরণা দিতে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান। মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে তিনি একটি ডকুমেন্টারি প্রদর্শন করেন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. আজিজুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এসময় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *