শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

মধুপুরে কৃষিমন্ত্রী ড. আ: রাজ্জাক এমপি’র পথসভা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নাজিবুল বাশার, টাঙ্গাইল জেলা প্রতিনিধি::কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি গতকাল শনিবার রাতে তার নির্বাচনী এলাকা মধুপুরের পাহাড়ী এলাকার বিভিন্ন স্থানে পথসভা করেছেন। পথসভায় কৃষিমন্ত্রী তার নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, সারাদেশে শেখ হাসিনা সরকার ব্যাপক উন্নয়ন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৫ বছরে দেশে যে উন্নয়ন করেছেন তা বাংলাদেশের ইতিহাসে আর কেউ করতে পারেনি। ৩২’ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু করেছে। সারাদেশের  সাথে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে।

 

তিনি আরো বলেন, মধুপুরেও অনেক উন্নয়নমুলক কাজ হয়েছে। মধুপুর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ১’শ শয্যায় উন্নিত করা হয়েছে। একটি সরকারি ম্যাটস ইন্সটিটিউট করা হয়েছে। ৭২ হাজার মেট্রিক টনের সাইলো করা হয়েছে। এলেঙ্গা থেকে মধুপুর হয়ে জামালপুর মহাসড়ক সম্পুন্য হয়েছে। মধুপুর থেকে ময়মনসিংহ মহা সড়কের কাজ চলমান। মধুপুর একটি আধুনিক অডিটরিয়ামসহ বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।

 

কৃষিমন্ত্রী বলেন, মধুপুরের জলছত্র, মোটেরবাজার, গারোবাজারে কৃষকরা কাদার মধ্যে আনারস বিক্রি করতে কষ্ট হতো। কৃষকদের কষ্টের কথা চিন্তা করে এ তিনটি বাজারে রাস্তা প্রসস্থ করাসহ বাজারের উন্নয়ন করেছি। এখন আর কৃষকদের কষ্ট করতে হয়না। এলাকার কোন সমস্যার কথা আমাকে বলতে হয়না। আমি নিজে নিজেই চিন্তা করে এলাকার উন্নয়নে কাজ করি। গারোবাজার ও মোটের বাজারে এসে যখন দেখলাম সুন্দর রাস্তা হয়েছে দেখে খুবই ভালো লেগেছে।

এ সময় তিনি মধুপুরের অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি বলেন, দলের জন্য ইউনিয়নের নেতৃবৃন্দ অনেক শ্রম দিচ্ছে। এই জন্য তাদেরকে তিনি তাদেরকে ধন্যবাদ জানান। কৃষিমন্ত্রী গত শনিবার রাতে মহিষমারা ইউনিয়নের গারোবাজার, বাগানবাড়ি চৌরাস্তা, আউশনারা ইউনিয়নের মোটের বাজার, শাইলবাইদ, কাকরাইদ ও মধুপুরের পথসভা বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা পৌর সভা মেয়র আলহাজ¦ সিদ্দিক হোসেন খান, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সদস্য ডা. মীর ফরহাদুল আলম মণি, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক সরকার, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, যষ্ঠিনা নকরেক, মির্জাবাড়ি ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, মহিষমারা ইউপি চেয়ারম্যান মো. মহি উদ্দিন, আউশনারা কলেজের অধ্যক্ষ কৃষিবিদ কামরুজ্জামান জুয়েল, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, আউশনারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুর রহমান, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সেন্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ সজীবসহ স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *