সাধারণ মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন আওয়ামীলীগ নেত্রী শাহিদা আক্তার
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস:: এলাকার সাধারণ মানুষের জন্য দিন-রাত পরিশ্রম করে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বার বার জনগণের বিপুল ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেত্রী সাহিদা আক্তার।
তিনি ভাওয়ালগড় ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার।
জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ও জনপ্রিয় হিসেবে পরিচিতি লাভ করেন। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। তিনি তার এলাকার রাস্তা ঘাট, পোল, কালভার্ট, এলাকা ভিত্তিক বিভিন্ন বাড়ীতে বিদ্যুতের লাইন টানা, বিধবা ভাতা,বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা,ডিপ-টিওবয়েল বিতরণ সহ মানুষের উপকার অর্থে অনেক উন্নয়ন মূলক কাজ করে ভোটারদের প্রশংসা কুড়িয়েছেন ।
তিনি সৎ, যোগ্য, নির্ভীক, গরীব দুঃখী মেহনতী মানুষের আপনজন। যাকে সর্বদা বিপদে আপদে পাশে পায় তার এলাকার জনগন। তিনি মহামারী করোনাকালীন সময়ে ও থেমে থাকেনি। বিপদে আপদে মানুষের পাশে থেকেছেন। প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছে দিয়েছেন, গরীব দুঃখী মেহনতী মানুষের বাড়িতে বাড়িতে।
স্থানীয় এলাকাবাসী জানান, সাহিদা আক্তার একজন সৎ,যোগ্য ও আদর্শবান নারী। তার ভিতর নেই কোন অহংকার, নেই কোন লোভ। তিনি সবসময় এলাকার সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছে। এলাকাবাসীর ভাগ্য উন্নয়ন ও সমাজসেবা মূলক কাজ করার কারণে এলাকাবাসীর কাছে তিনি একজন সমাজসেবিকা ও আদর্শবান মেম্বার হিসেবে পরিচিত।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

