শিরোনাম
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
.
Main Menu

ময়মনসিংহে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ক্যামেরা ছিনিয়ে নেয়ার ঘটনায় বিএসএনপিএস এর নিন্দা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

 

জনতার নিঃশ্বাস::

ময়মনসিংহে বহু প্রতারণার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির সংবাদ সংগ্রহের জন্য রাজগঞ্জ (সাহেব কাচারি) বাজারে সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করলে সাংবাদিকদের প্রাননাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ক্যামেরা ও স্ট্যান্ড ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে স্থানীয় একাধিক মামলার ঘটনার প্রতারক হারুন অর রশিদ (এমদাদ) গংদের বিরুদ্ধে।

গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫ ঘটিকায় ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নে রাজগঞ্জ (সাহেব কাচারী) বাজারে এ ঘটনা ঘটে।

এব্যপারে সাংবাদিক রনি বসু বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ, গৌরীপুর উপজেলার চর ঘোড়ামারা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. হারুন অর রশিদ (এমদাদ) কর্তৃক বহু মানুষের সাথে প্রতারণার সংবাদ সংগ্রহ করতে সরেজমিনে উপস্থিত ছিলেন দৈনিক আজকের বসুন্ধরা স্টাফ রিপোর্টার ময়মনসিংহ বিভাগ মো. মাইন উদ্দিন উজ্জ্বল, কর্ণফুলী টেলিভিশনের জেলা প্রতিনিধি রনি বসু, অপরাধ জগত এর ময়মনসিংহ ব্যুরো তসলিম সরকার, ৭৫ বাংলাদেশ এর স্টাফ রিপোর্টার কামরুজ্জামান কামরুল।

এসময় মো.হারুন অর রশিদ (এমদাদ মাস্টার) এর প্রতারণার ঘটনা আড়াল করতে সাংবাদিকদের সাথে তর্কে জড়িয়ে পড়েন, একপর্যায়ে তার সঙ্গীয় আব্দুল মজিদ, আব্দুস ছালাম, এনামুল হক (বিনদ), আল আমিনগণ সাংবাদিকের ক্যামেরা ও স্ট্যান্ড জোরপূর্বক দস্তাদস্তি করে ছিনিয়ে নিয়ে যায়। এব্যাপারে ১৪ ডিসেম্বর থানায় লিখিত অভিযোগ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যামেরা স্ট্যান্ড উদ্ধার হয়নি।
এই বিষয়ে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িত প্রত্যেকের দেশে প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা (বিএসএনপিএস)।
এক বার্তায় বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা (বিএসএনপিএস) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবু বকর সিদ্দিক বলেন,সাংবাদিকদের উপর এমন ঘটনা ঘটতে থাকলে দেশের স্তম্ভ এক সময় নড়ে উঠবে। দুষ্কৃতিকারীরা ক্রমশ দেশকে গ্রাস করে নিবে। তাই দ্রুত এর সঠিক বিচারের ব্যবস্থা জরুরী নয়তো বিচারহীনতার সংস্কৃতি সাংবাদিক নির্যাতনের সংখ্যা বাড়াবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *