কাশিমপুরে শিক্ষকের ভুলে ২৪ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত
ইপেপার / প্রিন্ট
জাহাঙ্গীর আলম,কাশিমপুর(গাজীপুর) প্রতিনিধি::
গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন ৬ নং ওয়ার্ডের কাশিমপুর হাইস্কুল এন্ড কলেজের এইচ. এস. সি ২৪জন শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে । সারাদেশে করোনা মহামারির বিপর্যয়ে থমকে গেছে সারাবিশ্ব। তারই সাথে স্থগিত হয়ে গেছে শিক্ষার্থীদের লেখাপড়া। ধূলো জমেছে বই খাতায় । যখনই স্কুল- কলেজ খুলে দিল, ছাত্র-ছাত্রীরা প্রাণ ফিরে পেল। উচ্ছাস উদ্দিপনায় পড়ালেখার পাশাপাশি যখনই পরীক্ষার প্রস্তুতি শুরু হলো, ঠিক তখনই কাশিমপুর স্কুল এন্ড কলেজের এইচ. এস. সি ২০২১ ব্যাচের শিক্ষার্থীদের মাঝে নেমে এলো হতাশার কালো ছায়া।
এ ব্যাচের মানবিক শাখার ২৪ জন শিক্ষার্থী ইসলামী ইতিহাসে রেজিষ্ট্রেশন করে সারা বছর লেখাপড়া করে আসলেও, পরীক্ষার কয়েকদিন আগে প্রবেশপত্র পাওয়ার পর দেখতে পায়, ইসলামী ইতিহাস এর পরিবর্তে অর্থনীতি বিষয় এসেছে। আকাশ ভেঙে পড়া এসব শিক্ষার্থীরা কূল-কিনারা না পেয়ে দিশেহারা অবস্থা।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন, বিষয়টি সংশোধন করা এই মুহূর্তে সম্ভব না হলেও তাদের অতিরিক্ত ক্লাসের মাধ্যমে প্রস্তুত করে দেয়া হবে।
Related News
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশRead More
গাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদের
হাফিজুর রহমান,গাজীপুর:: হামে গাজীপুরে এই পর্যন্ত মৃত্যু না থাকলেও কমেনি আক্রান্তের সংখ্যা। দিন দিন হামRead More

