শিরোনাম
গাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরাগাজীপুরে রনির শোডাউনে জনতার ঢল,স্লোগানে মুখরিত রাজপথএশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুলআসে ১২ ই ফেব্রুয়ারি ভোট যায়—উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহ–৭ ত্রিশালের মানুষসাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আতাউল্লাহ আমিনের প্রতিবাদ, সুবিচারের মোড়ে হামলার নিন্দাভুল সিজারিয়ানে প্রসূতির মৃত্যু গফরগাঁও প্রাইভেট আলিফ হাসপাতালে, এলাকায় আতঙ্কভবানীপুরে রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে যুবদল নেতা রবিনের গণসংযোগ
.
Main Menu

ফেসবুক/মেটার নতুন নিয়মের নামে গুজব!

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস::

ফেসবুকে সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে বলা হয়েছে, ফেসবুক/মেটার নতুন নিয়ম অনুসারে তারা আপনার ব্যক্তিগত ছবি ব্যবহার করতে পারবে। ফেসবুক/মেটা যেন এমনটা না করতে পারে সেজন্য ভাইরাল পোস্টটি নিজেদের ফেসবুক প্রোফাইলে পোস্ট করার জন্য বলা হচ্ছে ব্যবহারকারীদের।

পোস্টটির ভাষ্য হচ্ছে-

“আগামীকাল থেকে নতুন ফেসবুক/মেটা নিয়ম শুরু হবে যেখানে তারা আপনার ছবি ব্যবহার করতে পারবে। ভুলে যাবেন না, আজ শেষ দিন! তাই একটি কাজ করে রাখুন। এটি আপনার  বিরুদ্ধে মামলায় ব্যবহার করা যেতে পারে; আপনি যা কিছু পোস্ট করেছেন- এমনকি মেসেজ যা মুছে ফেলা হয়েছে। এতে কোনো খরচ নেই শুধু কপি করে পোস্ট করুন, পরে আফসোস করার চেয়ে ভালো হবে।

ইউসিসি আইনের অধীন ১-২০৭, ১-৩০৮_আমি আমার অধিকার সংরক্ষণ আরোপ করছি…আমি ফেসবুক/মেটা বা অন্য কোনো ফেসবুক/মেটা সম্পর্কিত ব্যক্তিকে আমার ছবি, তথ্য, বার্তা বা বার্তা ব্যবহার করার অনুমতি দিচ্ছি না, অতীতে এবং ভবিষ্যতে কোনো সময়েই।

এই পোস্টটি কপি করে আপনার নিজের পেজে পোস্ট করে রাখুন এবং ঘোষণা দিন যে, আপনি ফেসবুক/মেটাকে তাদের ওয়েবসাইটে পোস্ট করা আমার তথ্য অন্য কোথাও শেয়ার করার অনুমতি দিচ্ছি না। ছবি, বর্তমান বা অতীত, বন্ধুবান্ধব, ফোন নম্বর ইমেইল অ্যাড্রেস, ব্যক্তিগত কোনো তথ্য বা পোস্ট এ সবের কোনো কিছুই আমার লিখিত অনুমতি ছাড়া ভিন্নরূপে ব্যবহার করা যাবে না।”

এই পোস্ট দেখে আতঙ্কিত হয়ে অনেকেই তাদের প্রোফাইলে এটি পোস্ট করা শুরু করেছেন। কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হওয়া সতর্কতামূলক এই পোস্টটি আসলে সম্পূর্ণ গুজব। বিভ্রান্তি ছড়ানোর জন্যই এটি ফেসবুকে ছড়ানো হয়েছে।

এটি যে সম্পূর্ণ ভুয়া পোস্ট তা নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট রিউমার্স স্ক্যানার। সুতরাং ভুয়া পোস্টটি ভুলেও বিশ্বাস করবেন না এবং শেয়ার বা পোস্ট করে অন্যকেও বিভ্রান্তিতে ফেলবেন না। এমনটাই পরামর্শ বিশেষজ্ঞদের।

 

সূত্র::: রাইজিং বিডি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *