শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

ময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ত্রিশাল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলার প্রশাসনিক কর্মকাণ্ড, উন্নয়ন পরিকল্পনা এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ লিটন বলেন, জনগণের প্রত্যাশা পূরণই তার প্রথম ও প্রধান অঙ্গীকার। নির্বাচিত হওয়ার পরপরই তিনি উপজেলা প্রশাসনের সকল দপ্তরের সঙ্গে সমন্বিতভাবে কাজ শুরু করতে চান বলেও জানান। তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি ঘোষণা দেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলার সুযোগ সৃষ্টি, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন করা হবে। পাশাপাশি শিক্ষা, অবকাঠামো, কৃষি ও কর্মসংস্থানের ক্ষেত্রেও সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। সংসদ সদস্য আরও বলেন, ত্রিশালকে দেশের একটি গুরুত্বপূর্ণ ও মডেল উপজেলায় পরিণত করতে হলে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি সকলের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। গঠনমূলক আলোচনা ও পারস্পরিক সহযোগিতার অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *