শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

গাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হাফিজুর রহমান, গাজীপুর:: গাজীপুর মহানগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এবং মশার উপদ্রব নিয়ন্ত্রণে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন নবনিযুক্ত প্রশাসক মো. শওকত হোসেন সরকার। গত বৃহস্পতিবার দুপুরে মহানগরীর মোগর খাল ও ভোগড়া বাইপাস এলাকায় আনুষ্ঠানিকভাবে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটিয়ে এই কার্যক্রমের সূচনা করেন তিনি। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসীকে স্বস্তি দিতে দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেই মশক নিধনে মাঠে নেমেছেন নতুন প্রশাসক। উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মো. শওকত হোসেন সরকার বলেন, “দীর্ঘদিন ধরে মহানগরীতে কার্যকর কোনো মশক নিধন কর্মসূচি না থাকায় মশার উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। দায়িত্ব নেওয়ার পর আমার প্রথম অগ্রাধিকার ছিল নগরবাসীকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া। আজ থেকে মহানগরীর ৫৭টি ওয়ার্ডে একযোগে এই কার্যক্রম শুরু হলো।” প্রশাসক আরও জানান, নগরবাসী যাতে মশাবাহিত কোনো রোগে আক্রান্ত না হয় এবং শান্তিতে বসবাস করতে পারে, সেজন্য এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তিনি বলেন, “সিটি কর্পোরেশন কাজ করছে, তবে মশার প্রজননস্থল ধ্বংস করতে নগরবাসীকেও সচেতন হতে হবে। সবার সহযোগিতায় গাজীপুরকে একটি ‘গ্রিন এবং ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে পর্যায়ক্রমে আরও জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ করা হবে।” উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান, সচিব মামুন আল পারভেজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুবীর বসাকসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *