শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

মোস্তাফিজুর রহমান কাইয়ূম:: ময়মনসিংহ-১১ ভালুকা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব ফখর উদ্দিন আহমেদ বাচ্চু আজ থেকে “চাঁদাবাজমুক্ত ভালুকা” ঘোষণা করেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ আয়োজিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন। বিকেল গড়াতেই মাঠে জড়ো হন বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষ। বক্তব্যের শুরুতেই নবনির্বাচিত এমপি বলেন, ভালুকাকে ঘিরে দীর্ঘদিনের চাঁদাবাজি, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থানের কথা জানান। তিনি প্রশাসনের প্রতি স্পষ্ট নির্দেশ দিয়ে বলেন, মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে অবৈধ সিন্ডিকেট ভেঙে দিতে হবে। যারা চাঁদাবাজি বা জুয়ার আসর বসিয়ে অর্থ উপার্জন করছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। নিজ দলের নেতাকর্মীদের প্রতিও কঠোর বার্তা দেন তিনি। বলেন, দলের কোনো নেতা বা কর্মী যদি চাঁদাবাজি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ কিংবা জুয়ার সঙ্গে জড়িত থাকেন, তাহলে আজ থেকেই নিজেকে সংশোধন করুন। অন্যথায় দলীয় পরিচয় বিবেচনায় নেওয়া হবে না, আইনের আওতায় আনা হবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি আবেগঘন আহ্বান জানিয়ে বলেন, প্রিয় ভালুকাবাসী, আসুন আমরা কাঁধে কাঁধ রেখে আগামী দিনে ভালুকাকে একটি আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তুলি। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ আমাকে সহযোগিতা করুন। জনসভায় উপস্থিত অনেকেই নবনির্বাচিত সংসদ সদস্যের এ ঘোষণাকে স্বাগত জানান। স্থানীয়দের প্রত্যাশা, ঘোষণার বাস্তব প্রতিফলন ঘটলে ভালুকায় শৃঙ্খলা ও সুশাসনের নতুন পরিবেশ তৈরি হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *