শিরোনাম
ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হারুন-অর-রশিদদুস্থ ও অসহায়ের মুখে হাসি ফোটালো জাসাস সদস্য সচিব জাহাঙ্গীরআড়াইহাজারে সওজের অনুমতিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন, আতঙ্কে পাচরুখীবাসীত্রিশালে মশা নির্যাশন এবং পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভাগাজীপুর সদর উপজেলা ছাত্রদল নেতা আজমাইনের ঈদ শুভেচ্ছাদোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন- আইজিপিনিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতচেয়ারম্যান নির্বাচিত হতে পারলে পরিষদের নিজস্ব ভবনসহ চিহ্নিত সমস্যার সমাধান হবে- রিজভীগাজীপুরে এমপি রনির উপস্থিতিতে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতরসহ ৪টি সভাগাজীপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৬ জনের কারাদণ্ডজনগণ চাইলে আপনাদের খেদমতে চেয়ারম্যান প্রার্থী হব-বিএনপি নেতা রিজভীরাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ত্রিশাল উপজেলা জামায়াতের ইফতারত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালনশহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে-গাজীপুরে জিয়া পরিষদ নেতৃবৃন্দদৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
.
Main Menu

কুলাউড়ায় জনকল্যাণ কাউন্সিলের ব্যাগ ভর্তি ঈদ উপহার পেল দেড়শতাধিক পরিবার

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক: কোভিড-১৯ করোনা ভাইরাসে স্থবির হয়ে পড়া কর্মহীন দেড় শতাধিক অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার জেলা জনকল্যান কাউন্সিল মিডল্যান্ডস্ ইউকের একটি বিশেষ অনুদানে সংগঠনটির সহ-সভাপতি কুলাউড়া উপজেলার কৃতি সন্তান মাসুদ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে জেলার কুলাউড়া উপজেলার অসহায় দেড় শতাধিক পরিবারের মধ্যে এ উপহার তোলে দেয়া হয়।

১৯৫২সালে প্রতিষ্ঠিত লন্ডনে অবস্থানরত মৌলভীবাজারের প্রবাসীদের প্রাচীনতম এ সংগঠনটি মৌলভীবাজার জেলায় বিভিন্ন উন্নয়ন ও জনসেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। জেলার মসজিদ, মাদরাসা, শিক্ষাপ্রতিষ্ঠান,এতিমখানা ছাড়াও বঞ্চিত অসহায় মানুষের কল্যাণে নিস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার (১২ জুলাই) দুপুরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে অনলাইন জার্নালিষ্ট সোস্যাল সোসাইটি’র সভাপতি ফারহানা বেগম হেনা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ।

এসময় মৌলভীবাজার জেলা জনকল্যান কাউন্সিলের বিগতদিনের জনস্বার্থমূলক কর্মকান্ডের প্রসংশা করে বক্তারা বলেন প্রবাসীরা তাঁদের কষ্টার্জিত টাকায় দেশের অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটাচ্ছেন। করোনা প্রতিরোধে সরকারের কঠোর লকডাউনের কারণে যখন দিশেহারা সাধারণ মানুষ ঠিক তখন নিম্ন আয়ের অসহায় মানুষেরা পেল জনকল্যাণ কাউন্সিলের ব্যাগ ভর্তি ঈদ উপহার। যা সত্যি প্রসংশার দাবী রাখেন।

ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে অনলাইন জার্নালিস্ট সোসাইটির সাধারণ সম্পাদক ইউসুফ আহমেদ ইমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক এম. আতিকুর রহমান আখই, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম. মছব্বির আলী, ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এইচ ডি রুবেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলসহ আরো অনেকে।

বিতরণী কার্যক্রমে সর্বাত্তক স্বাস্থ্যবিধি নিশ্চিতে কুলাউড়া উপজেলা স্কাউটের সহকারি কমিশনার মোঃ সামসুদ্দিন বাবুর নেতৃত্বে কুলাউড়া মুক্ত স্কাউটের একটি দল সহযোগিতা করে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *