শিরোনাম
নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতচেয়ারম্যান নির্বাচিত হতে পারলে পরিষদের নিজস্ব ভবনসহ চিহ্নিত সমস্যার সমাধান হবে- রিজভীগাজীপুরে এমপি রনির উপস্থিতিতে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতরসহ ৪টি সভাগাজীপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৬ জনের কারাদণ্ডজনগণ চাইলে আপনাদের খেদমতে চেয়ারম্যান প্রার্থী হব-বিএনপি নেতা রিজভীরাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ত্রিশাল উপজেলা জামায়াতের ইফতারত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালনশহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে-গাজীপুরে জিয়া পরিষদ নেতৃবৃন্দদৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 
.
Main Menu

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি পর্যালোচনায় বিশেষ সভা আজ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস:

মহামারি করোনার প্রকোপ কমে যাওয়ায় স্কুল-কলেজ খুলে দেওয়ার পরিস্থিতি হয়েছে কিনা তা পর্যালোচনা করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশে পর্যালোচনাসভা ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

জানা গেছে, স্কুল-কলেজ খুলে দেওয়ার পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় আলোচনা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পরামর্শ ও সার্বিক বিষয় চিন্তা করে স্কুল-কলেজ খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মন্ত্রিপরিষদ বিভাগে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিয়ে সভা অনুষ্ঠিত হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জানা গেছে। বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং সংশ্নিষ্ট সচিবরা বৈঠকে উপস্থিত থাকবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও শুরুতে এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীরা এ সুবিধা পাবে। পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণির ক্লাস-পরীক্ষাও চালু হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এসএসসি ও এইচএসসির পরই স্কুল, কলেজ ও মাদ্রাসার অন্যান্য ক্লাস চালুর সিদ্ধান্ত আসতে পারে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, আজকের পর্যালোচনা বৈঠক শেষে স্কুল-কলেজ খোলার বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানানো হবে।

 

করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে কওমি মাদ্রাসা বাদে বাকি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলো আগামী ২৪ মে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *