করোনা: মাসে ৩ হাজার করে টাকা পাবেন দুস্থ শ্রমিকরা
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস :
করোনা মোকাবিলায় রপ্তানিমুখী পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পের কর্মহীন ও দুস্থ শ্রমিকরা মাসিক ৩ হাজার টাকা হারে তিন মাস আর্থিক সহায়তা পাবেন। অনুদানের অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় এ অর্থ সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জার্মান সরকার।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির কাছে অনুষ্ঠানিকভাবে একটি চুক্তিপত্র হস্তান্তর করা হয়েছে।
গত ২ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘সাপোর্ট টু ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটিজি রিফর্ম ইন বাংলাদেশ’ প্রোগ্রামের চুক্তির অ্যাডেন্ডাম নাম্বার ১ স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের পক্ষে সচিব বেগম ফাতিমা ইয়াসমিন ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষে অ্যাকটিং ডিরেক্টর ফর ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন জেইন লুইস ভিলে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে জানানো হয়, এই চুক্তির আওতায় কোভিড-১৯ মোকাবিলায় রপ্তানিমুখী পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পের কর্মহীন হয়ে পড়া ও দুস্থ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ সরকারকে ১১৩ মিলিয়ন ইউরো অনুদান দেওয়া হবে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন দেবে ৯৩ মিলিয়ন ইউরো এবং ফেডারেল জার্মান সরকার দেবে ২০ মিলিয়ন ইউরো। সরকার ইতোমধ্যে নতুন এ সামাজিক সুরক্ষা কার্যক্রমের নীতিমালা জারি করেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ শ্রম অধিদপ্তর চারটি শিল্প সংগঠনের সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে। চলতি ডিসেম্বরেই অনুদান দেওয়া শুরু হবে।
Related News
বালিদীয়া মধ্যেপাড়া-তিরখী সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে তিন গ্রামের হাজারো মানুষ
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বালিদীয়া মধ্যেপাড়া থেকে তিরখী হয়ে জসিদ্বর স্কুলRead More
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশRead More

