শিরোনাম
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নগাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদেরসুষ্ঠুভাবে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করছে ছাত্রদল নেতা ফাহাদপরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনার
.
Main Menu

কুলাউড়ায় এক ভাই “নৌকা” আরেক ভাই “ধানের শীষে”র প্রার্থী হতে চান !

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া∷ কুলাউড়া পৌরসভায় ২য় ধাপে ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা করেছে কমিশন। ঘোষণার পর থেকে মনোনয়ন প্রত্যাশীরা দলের (প্রতীক) মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। নৌকা ও ধানের শীষ প্রতীক নিশ্চিত করতে চালিয়ে যাচ্ছেন জোর লবিং ।
একি পরিবারের এক ভাই নৌকা প্রতীক প্রত্যাশী ও অন্য ভাই ধানের শীষ প্রতীক প্রত্যাশী থাকায় কুলাউড়া পৌরসভাসহ উপজেলাব্যাপী ব্যাপকভাবে সাড়া ফেলেছে। দুই ভাইয়ের রাজনৈতিক কর্মকান্ড নিয়েও আলোচনা-সমালোচনার চলছে রাজনৈতিক মহলে। কুলাউড়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের (নৌকা’র) মনোনয়ন প্রত্যাশী বড় ভাই শফিউল আলম শফি এবং তাঁর আপন ছোট ভাই কুলাউড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুজিবুল আলম সোহেল ধানের শীষের প্রতীক পেতে জোর লবিং চালাচ্ছেন। এ নিয়ে আলোচনা সমালোচনা চলছে কুলাউড়া পৌরশহরের সবর্ত্র।
জানা যায়, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ নেতা শফিউল আলম শফি হঠাৎ করে দলের মনোনয়ন ‘নৌকা’র প্রার্থীতা জানান প্রচারণা চালাচ্ছেন। অন্যদিক তাঁর ছোট ভাই কুলাউড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুজিবুল আলম সোহেল মেয়র পদে নির্বাচন করতে ধানের শীষ প্রতীক পাওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও লবিং করে যাচ্ছেন।
সুত্রে জানা যায়, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডে নিজের প্রার্থীতা জানান দিয়েছেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ নেতা শফিউল আলম শফি।
এ বিষয়ে কুলাউড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল আলম সোহেল বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেন তাহলের আমি ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করবো। এনিয়ে আগামীকাল মৌলভীবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দ সাথে জরুরি মিটিং হবে। সেখানে সিদ্ধান্ত হবে দল থেকে কে নির্বাচন করবে। তবে আমি আশাবাদি দল আমাকে মনোনয়ন দিবে।





Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *