শিরোনাম
বালিদীয়া মধ্যেপাড়া-তিরখী সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে তিন গ্রামের হাজারো মানুষজিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নগাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদেরসুষ্ঠুভাবে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করছে ছাত্রদল নেতা ফাহাদপরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার
.
Main Menu

সন্ধ্যায় ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন ফরিদুল হক

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস :

ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় শপথ নেবেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) ফরিদুল হক খান দুলাল।

এ বিষয়ে ফরিদুল হক খান সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার দিকে শপথ হবে। সন্ধ্যা ৬টার মধ্যে গণভবনে থাকতে বলা হয়েছে। আমার জন্য দোয়া করবেন।’

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, ফরিদুল হক খানকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। সন্ধ্যায় শপথের পর তার দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ এ শপথ বাক্য পাঠ করাবেন। এরই মধ্যে বঙ্গভবনের দরবার হলে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের ভালো একজন লোক, জামালপুরের ইসলামপুরের সংসদ সদস্য, তিনি আজকে সন্ধ্যায় শপথ নেবেন। তাকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। ওটা (ধর্ম মন্ত্রণালয়) যেহেতু খালি, শূন্য পদটা পূরণ করছেন। তবে অন্য কোনো জায়গায় খুব সহসা পরিবর্তন হচ্ছে না।’

এদিকে সোমবার (২৩ নভেম্বর) বিকেল থেকেই শোনা যাচ্ছে খালি থাকা ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন কাউকে দেওয়া হচ্ছে। একই সঙ্গে বর্তমান মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রীর দপ্তর বদল করা হচ্ছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৩ জুন মারা যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ। এরপর থেকে গত ৫ মাস তার পদটি শূন্য রয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *