করোনা সন্দেহে দুবাই ফেরত যুবক হাসপাতালে ভর্তি
ইপেপার / প্রিন্ট
সিলেট প্রতিনিধি:করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে দুবাই ফেরত এক যুবক সিলেটের শহীদ সামছুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার রাতে তাকে ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে আসা হয়। ওই যুবকের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। গত ২৯ ফেব্রুয়ারি তিনি দেশে আসেন।
এর আগে রাত ১১টার দিকে তিনি জ্বর, কাশি, মাথা ব্যাথা নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান। পরে সেখান থেকে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে কোয়ারেন্টাইনের জন্য পাঠানো হয়।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, “তার জ্বর এবং বিদেশ ফেরত হিসেবে করোনা ভাইরাস সন্দেহ করা হচ্ছে। তাই তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
Related News
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলাধীন মির্জাপুর এলাকার ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’-তে আয়োজিত একটি ডিজে পার্টিতেRead More
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More

