বাদ আসর ধর্ম প্রতিমন্ত্রীর জানাজা, দাফন গোপালগঞ্জে
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস:
গোপালগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে দাফন করা হবে। সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে তার মরদেহ নিজ জন্মস্থান গোপালগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে নিজ গ্রামে বাদ আসার তার জানাজা হবে। জানাজা শেষে পারিবারিক কবর স্থানে মা-বাবার পাশেই সমাহিত করা হবে তাকে। তার পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে শনিবার (১৩ জুন) রাত পৌনে বারটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইএইচে) মারা যান। মৃত্যুর আগে হ্রদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলা হলেও মৃত্যুপরবর্তী নমুনা টেস্টে তার করোনা পজিটিভ আসে। করোনায় মৃত্যু হয়েছে বলেও নিশ্চিত করেছেন চিকিৎসকরা।
এর আগে শনিবার রাত ১১টার দিকে রাজধানীর সরকারি বাসায় হঠাৎ শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমইএইচে নিয়ে যাওয়া হয়। ধর্মপ্রতিমন্ত্রীর এপিএস শেখ নামমুল হক সৈকত এসব তথ্য নিশ্চিত করেন।
এদিকে শেখ মোহাম্মদ আব্দুল্লাহর রূহের মাগফিরাত কামনায় কোরআনখানি ও বিশেষ দোয়া মোনাজাত হয়েছে। ইসলামিক ফাউেন্ডশনের পক্ষ থেকে রোববার (১৪ জুন) বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এ কর্মসূচি হয়।
মোনাজাতে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মো. মহিবুল্লাহিল বাকি নদভী।
এ সময় ইসলামিক ফাউেন্ডশনের বিভিন্ন বিভাগের পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News
মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More
আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More

