সিলেটে নতুন করে ৪০ জন করোনায় আক্রান্ত
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস:
সিলেটে নতুন করে আরও ৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭৭ জনে। মারা গেছেন ৩৩ জন।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নিহতদের মধ্যে ১৪ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর বাকিদের মধ্যে কয়েকজন বেসরকারি হাসপাতালে ও নিজ বাড়িতে মারা গেছেন।
শুক্রবার (১২ জুন) জেলায় নতুন করে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয় ৪০ জন। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আছেন।
সিলেটে ১৫ এপ্রিল প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩৮ জন।
Related News
বালিদীয়া মধ্যেপাড়া-তিরখী সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে তিন গ্রামের হাজারো মানুষ
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বালিদীয়া মধ্যেপাড়া থেকে তিরখী হয়ে জসিদ্বর স্কুলRead More
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশRead More

