শিরোনাম
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরা
.
Main Menu

৭ কলেজের শিক্ষার্থীদের ৭৫ ভাগ উপস্থিতির নির্দেশ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

স্টাফ রিপোর্টার :

অধিভূক্ত সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের নিয়মেই ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে।

সাত কলেজের অধ্যক্ষ বরাবর গত ২৭ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২ মার্চ) ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ‌্যাপক নাসরিন আহমাদ বলেন, ‘এক সময় বিভিন্ন বিশ্ববিদ‌্যালয়ের অধীনে অনেক প্রতিষ্ঠান অভিভূক্ত ছিল। কিন্তু তখনকার সময় এবং এখনকার সময়ের বাস্তবতা ভিন্ন। ঢাবি’র একটি বিভাগের যে সক্ষমতা আছে, সেটি অধিভূক্ত অনেক কলেজেরই নেই। পর্যায়ক্রমে তাদের একটি নিয়মের মধ‌্যে নিয়ে আসতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের ক্লাসে কমপক্ষে ৭৫ ভাগ উপস্থিতি থাকতে হবে। যেসব শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি ৬০-৭৪ভাগ, সেসব শিক্ষার্থী ‘নন-কলেজিয়েট’ হিসেবে গণ্য হবে। তাদের ‘নন-কলেজিয়েট’ ফি প্রদান করতে হবে।

যেসব শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি ৬০ ভাগের কম, সেসব শিক্ষার্থীকে ‘ডিস-কলেজিয়েট’ হিসেবে গণ্য হবে। ‘ডিস-কলেজিয়েট’ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কলেজের বিভাগ কর্তৃক ভেরিফাই করার সময় পরীক্ষার্থীর উপস্থিতির শতকরা হিসেব উল্লেখ করতে হবে এবং উপস্থিতি পত্রের হার্ডকপি স্ব-স্ব বিভাগে সংরক্ষণ করতে হবে।

কেউ নন কলিজিয়েট হলে তাকে নন-কলেজিয়েট ফি দিতে হবে। ফি ১৫০০টাকা। এ ফি বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *