শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

আহসান’ ‘এহসান’ বিড়ম্বনায় জয়া

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

বিনোদন প্রতিবেদক:

গোপালগঞ্জের মেয়ে জয়া মাসউদ। মুক্তিযোদ্ধা বাবা এ এস মাসউদ এবং মা রেহানা মাসউদ তাকে এই নামেই ডাকেন। এটুকু পড়ে পাঠক কৌতূহলী হতে পারেন- কে এই জয়া মাসউদ?

জানিয়ে রাখি, তিনি এখন বেশ প্রশংসিত চলচ্চিত্রশিল্পী। এপার বাংলা-ওপার বাংলায় অনেক ভক্ত রয়েছে তার। পাঠক, হয়তো এখনও ভাবছেন- তিনি কে হতে পারেন?

সত্যি বলতে, ‘জয়া মাসউদ’কে চেনা একটু কষ্টকর হতে পারে। বিশেষ করে কারো নাম যদি বারবার বদলে যায় তাহলে বিভ্রান্তি আরো বাড়ে! জয়ার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। দশর্ক নন্দিত এই শিল্পীর নাম পরিবর্তন হয়েছে দুইবার। এই পরিবর্তনে তার বিশেষ কোনো ভূমিকা ছিল না। তবে এখন তিনি বিষয়টি নিয়ে মহাবিরক্ত! বিরক্তি তিনি আগেও কয়েকবার প্রকাশ করেছেন। কোনো সুরাহা হয়নি। সর্বশেষ গতকাল তিনি এ প্রসঙ্গে ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

বলছি, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের কথা। জয়া মাসউদ নামে অভিনয় শুরুর পর ক্যারিয়ারের মাঝ পথে নামের শেষ অংশ পাল্টে তিনি হয়ে গেলেন- জয়া আহসান। এই নামেই তিনি পরিচিত। তবে পশ্চিমবঙ্গের গণমাধ্যম তার নাম লিখছে- জয়া এহসান! ভুল নাম চর্চার অভিযোগ তুলে কয়েকমাস আগে কলকাতার এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জয়া বলেছিলেন, ‘আমার নাম জয়া আহসান, এহসান নয়।

কিন্তু কে শোনে কার কথা- তথৈবচ! এরপরই ফেইসবুকে জয়ার পুনরায় স্মরণ করিয়ে দেয়া। তিনি লিখেছেন: ‘‘জয়া ‘এহসান’ নয়, জয়া ‘আহসান’’।

‘জয়া মাসউদ’ থেকে তিনি ‘জয়া আহসান’ হলেন কীভাবে? অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। জয়া ক্যারিয়ার শুরুর পর মডেল ও অভিনেতা ফয়সাল আহসানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপরই নামের শেষ অংশটুকু বদলে ‘আহসান’ যোগ করে নেন।

ওপার বাংলার গণমাধ্যম ‘জয়া এহসান’ লেখে। বলার পরও তারা এভাবেই লিখে যাচ্ছে। দেখা যাক জয়ার ফেইসবুক স্ট্যাটাস তাদের ভুল ভাঙাতে পারে কিনা?






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *