শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

রসুলপুরে কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আরিফুল ইসলাম, ব্যুরো চীফ–ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ নভেম্বর) বিকেলে রসুলপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এই সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী মিছিল-শোভাযাত্রা নিয়ে উপস্থিত হন। পুরো সমাবেশস্থল নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ময়মনসিংহ দক্ষিণ জেলার সদস্য সচিব মো. নাজিম উদ্দীন খাঁন। তিনি তাঁর বক্তব্যে বলেন, কৃষক দলের জন্ম কৃষকের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে। এ সংগঠনকে সুসংগঠিত করতে প্রত্যেক কর্মীকে মাঠে থাকতে হবে। সামনে যে নির্বাচন আসছে, সে নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা কৃষক দলের সভাপতি মো. আব্দুল কাইয়ুম। তিনি বলেন, আজকের এই কর্মীসমাবেশ প্রমাণ করে রসুলপুর ইউনিয়নের মানুষের মধ্যে এখনো দেশনেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা রয়েছে। এই শক্তিকে কাজে লাগিয়ে তৃণমূল সংগঠন আরও শক্তিশালী হবে। কর্মী সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আতিকুল ইসলাম বাবুল। তিনি বলেন, কৃষক দলের প্রতিটি কর্মীই দলের মূল চালিকা শক্তি। সামনের দিনগুলোতে আরও শক্তিশালী আন্দোলন-সংগঠনের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। সমাবেশে বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে সক্রিয় করার পাশাপাশি কৃষকের ন্যায্য অধিকার আদায়ে কৃষক দলের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধানের শীষের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করতে মাঠে ময়দানে দিনরাত কাজ করার সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। কর্মী সমাবেশকে কেন্দ্র করে পুরো ইউনিয়নে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রসুলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *