বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের ভালুকা উপজেলার আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব মকবুল
ইপেপার / প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক-ময়মনসিংহ :: বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের ভালুকা উপজেলার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ৪১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান(কাইয়ুম) বিএসসি ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মো. মকবুল হোসেন। শুক্রবার(৩১ অক্টোবর) ময়মনসিংহের ভালুকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই আহ্বায়ক কমিটি গঠন করেন। অনুষ্ঠানে মাহমুদপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে সঞ্চালনায় করেন মো. শামছুল হক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও জাতীয়করণ প্রত্যাশী জোট এর যুগ্ম সদস্য সচিব জনাব মো. তোফায়েল সরকার। এসময় শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে সর্বদা রাজপথে থাকার ঘোষণা দেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের ভালুকা উপজেলার নব নির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

