শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

ডোপ টেস্ট করতে গিয়ে হয়রানির অভিযোগ ড্রাইভারদের 

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

মাসুদুর রহমান,চাঁদপুর ব্যুরো চীফ:: ভারী যানবাহন চালকদের লাইসেন্স নবায়ন বা নতুন লাইসেন্স নিতে ডোপ টেস্ট (শরীরে মাদকের উপস্থিতি) সনদ বাধ্যতামূলক করেছে সরকার। ২০২২ সালের ৩০ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে নতুন এই নিয়ম। কিন্তু পরীক্ষা করাতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন লাইসেন্স প্রত্যাশীরা। নমুনা পরীক্ষার জন্য হাসপাতাল নির্ধারণ করে দেওয়া হয়েছে মাত্র ছয়টি। তাতেও নেওয়া হচ্ছে চাহিদার তুলনায় খুব কম নমুনা। ডোপ টেস্ট সনদ বাধ্যতামূলক করায় এখন থেকে যারা মাদকাসক্ত নন, তারাই কেবল পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্য বিবেচিত হবেন।লাইসেন্সপ্রার্থীদের ডোপ টেস্টের প্রক্রিয়া শুরু হতেই দেখা দিচ্ছে নানা জটিলতা। স্বাস্থ্য অধিদফতর অনুমোদিত অনেক হাসপাতালে এখনও পরীক্ষাই চালু হয়নি বলে অভিযোগ চালকদের। আবার যেসব হাসপাতালে চালু হয়েছে তারাও নির্দিষ্ট সংখ্যার বাইরে নমুনা নিচ্ছে না।শরীরে মাদকের উপস্থিতি আছে কিনা তা জানতে করা হয় মূত্র-পরীক্ষা। সরকারি পরিপত্রে বলা হয়েছে, ডোপ টেস্টে মাদক সেবনের আলামত পাওয়া গেলে ড্রাইভিং লাইসেন্স ইস্যু বা নবায়ন করা যাবে না। আরও বলা হয়েছে, এই পরীক্ষা সারাদেশে সকল পর্যায়ের সরকারি হাসপাতাল এবং ঢাকা মহানগরীর ৬টি হাসপাতালে করা যাবে।মহানগরীর হাসপাতালগুলো হচ্ছে—ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। সরেজমিনে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে গেলে দেখা যায় ডোপ টেস্ট করতে আসা ড্রাইভারদের ভোগান্তি। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ড্রাইভারদের রাত্রিযাপন মূল ফটকের সামনে বাংলাদেশের ইতিহাসের ডোপ টেস্টের জন্য ২০ থেকে ২২ ঘণ্টা অপেক্ষা করতে হয়।জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেকে ৩০ জনের বেশি ডোপ টেস্ট করা হয় না।জানা গেছে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের  মূল ফটকের দারোয়ান ডোপ টেস্টের জন্য প্রতি মানুষের জনপ্রতি ১০০ টাকা করে নিয়ে সিরিয়াল লিখে রাখে। প্রথম যারা আসে ঠিক দ্বিতীয় দিন ওই মানুষের ৩০জন মানুষের ডোপ টেস্ট করানো যায় কিন্তু সেখানেও কষ্টের শেষ নেই। নিরুপায় হয়ে বিভিন্ন জেলা থেকে আসা ড্রাইভার ফেরত যাচ্ছে।  জানা গেছে একজন ড্রাইভার চার থেকে পাঁচ দিন আসার পরেও ডোপ টেস্ট করতে পারছে না কিন্তু ভিতরে পার্সোনালি লোক থাকলে সিরিয়াল ভেঙ্গে ডোপ টেস্ট হচ্ছে। এগুলা প্রতিকার করার মত কোন মানুষ নেই বলেও জানান ড্রাইভাররা। এ বিষয়ে ড্রাইভাররা ক্ষোভ প্রকাশ করেন এ বিষয়ে খতিয়ে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *