শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

ত্রিশালে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ, ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল উপজেলা শাখা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২ টায় ত্রিশালের সাফা-মারওয়া রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের সঙ্গে উপজেলা জামায়াতের উদ্যোগে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিম। ত্রিশাল উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আ.ন.ম আব্দুল্লাহিল বাকী নোমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আগামী সংসদ নির্বাচনে ত্রিশাল আসনের প্রার্থী আসাদুজ্জামান সোহেল, জেলা জামাতের সহসেক্রেটারি মামুনুর রশিদ ফরাজী, উপজেলা জেলা জামায়াতের সহসভাপতি কামরুজ্জামান শাকিল, ত্রিশাল পৌর শাখার সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার আমীর মোঃ আব্দুল করিম। উপজেলা আমীর আ.ন.ম.আব্দুল্লাহীল বাকী নোমান এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর নায়েবে আমীর ও ত্রিশাল আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী , মোঃ আসাদুজ্জামান সোহেল, ময়মনসিংহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজী। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান শাকিল, প্রচার সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, পৌর সেক্রেটারি এনামুল প্রমুখ। বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদে বর্ণিত প্রস্তাবসমূহ বাস্তবায়ন এবং নির্দলীয় সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে সরকারকে এই সনদের ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *