শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

দুই রায়হানকে দায়িত্ব দিয়ে শ্রীপুরে এনসিপি’র নতুন সমন্বয় কমিটি

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: আবু রায়হান মিসবাহকে প্রধান সমন্বয়কারী ও মো. রফিকুল ইসলাম রায়হানকে যুগ্ম সমন্বয়কারীর নাম উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র গাজীপুরের শ্রীপুর উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করা করেছে। কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠন (উত্তারাঞ্চল) ও সদস্য সচিব সাক্ষরিত পত্রের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালের দিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, ৩ সেপ্টেম্বর সংগঠনের মুখ্য সংগঠক (উত্তারাঞ্চল) সারজিস আলম ও সদস্য সচিব আখতার হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই কমিটি চুড়ান্ত করা হয়। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত এই অস্থায়ী কমিটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। কমিটিতে আবু রায়হান মিসবাহকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রফিকুল ইসলাম রায়হান, এডভোকেট কামরুল হাসান, মো. আনোয়ার হোসেন ও মাহমুদুল হাসান ইমন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো. মামুন হাসান,আল্পনা হক ছুঁয়া, মো. আশিক, মো. আরিফুল ইসলাম, মিনহাজ মোড়ল, মাওলানা এসফাকুল হক রোহান, মো. শফিকুল ইসলাম, মো. জিহাদ মোড়ল, মেহেদী হাসান রনি, ডা. কানিজ নাজমা, মো. আসিফ মিহা, মারুফ খান ও মো. রাকিবুল হাসান রিয়ন। দায়িত্ব পেয়ে শ্রীপুর উপজেলার প্রধান সমন্বয়কারী আবু রায়হান মিসবাহ বলেন,” ছাত্র আন্দোলনের পর ফ্যাসিস্ট মুক্ত একটি বাংলাদেশ পেয়েছে নাগরিকরা। আমরা নাগরিকদের কল্যাণে আপ্রাণ লড়াই চালিয়ে যাবো। নাগরিক পার্টি সকলের। দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ। জাতীয় নাগরিক পার্টিকে জনমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সংগঠনকে শক্তিশালী করা হবে।’






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *