শিরোনাম
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরা
.
Main Menu

ভালুকায় ৫০টি সরকারী গাছ কেটে নেয়ার অভিযোগ: বাধা দেওয়ায় কেয়ারটেকারকে হুমকি

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::ময়মনসিংহের ভালুকায় প্রকাশ্য দিবালোকে সরকারি রাস্তার পাশ থেকে এক ফ্যাক্টরীর সামন থেকে সাড়ে তিন লাখ টাকা মূল্যের ৫০টি সরকারী গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গাছ কাটতে বাধা দেওয়ায় গাছের কেয়ারটেকারকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান করা হয়েছে। এ বিষয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী কেয়ারটেকার। লিখিত অভিযোগ ও সরেজমিনে জানা যায়, প্রায় দুই দশক আগে এল.জি.ই.ডি কর্তৃক মামারিশপুর-মল্লিকবাড়ী সড়কের ৯নম্বর এলাকার দুই পাশে প্রায় ৭ শতাধিক আকাশমণি ও মেহগনি গাছের চারা রোপণ করে। এসব গাছের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় স্বপন মিয়ার স্ত্রী মোর্সেদা খাতুনকে। মোর্সেদা খাতুন ও স্থানীয়রা বলেন, মো. সাদিক মিয়া ও মো. কামরুল খানসহ কয়েকজনে কয়েকদিনে প্রায় ৬০টি গাছ কেটে নিয়ে গেছে। এ ব্যাপারে ১১জুন মোর্সেদা খাতুন গাছ কাটতে বাধা দিলে তাকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান করে। এ ব্যপারে মোর্সেদা খাতুন বাদী হয়ে ৯নম্বর বাধ এলাকার আব্দুল আওয়ালের ছেলে মো. সাদিক মিয়া ও মান্নান খানের ছেলে মো. কামরুল খানকে বিবাদী করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খবর পেয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার কাটা গাছগুলো স্থানীয় ইউপি সদস্য’র জিম্মায় রাখার নির্দেশ প্রদান করেন। ১৩ জুন সন্ধায় সরেজমিনে গিয়ে গাছ গুলি না পেয়ে, গাছ গুলি কোথায় জানতে চাইলে ইউপি সদস্য মোস্তফা কামাল বলেন, সরকারি রাস্তার পাশ থেকে বেশ কিছু গাছ কেটে নেওয়া হয়েছে। কিছু গাছ আমার জিম্মায় রাখা হয়েছিল, তবে বৃহস্পতিবার (১২ জুন) রাতে অজ্ঞাত ব্যক্তিরা সেগুলোও চুরি করে নিয়ে গেছে। তিনি বলেন, আমি বিষয়টি ইউএন স্যারকে জানিয়েছি। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, “অভিযোগ পেয়ে ঘটনাটস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক নারী থানায় লিখিত অভিযোগ করেছেন। গাছের মূল মালিক যদি অভিযোগ দেয় তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “বিষয়টি জানতে পেয়ে কাটাগাছগুলো স্থানীয় ইউপি সদস্য এর জিম্মায় রাখা হয়েছে। তদন্তপূর্বক পরিবর্তি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *