শিরোনাম
রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ত্রিশাল উপজেলা জামায়াতের ইফতারত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালনশহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে-গাজীপুরে জিয়া পরিষদ নেতৃবৃন্দদৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা
.
Main Menu

ত্রিশালে তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তীর সমাপ্তি

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তীর সমাপ্তি হয়েছে। রবিবার(২৫ মে) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা ও জেলা প্রশাসনের আয়োজনে কবির বাল্যস্মৃতি এলাকা দরিরামপুরে জন্মজয়ন্তী উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। এছাড়াও কবির নামে প্রতিষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়, কাজির শিমলা দারোগা বাড়ী,বিচুতিয়া ব্যাপারি বাড়ীতে এ উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করা হয়। নজরুল জন্মজয়ন্তীকে ঘিরে ত্রিশালবাসীর কাছে অন্যরকম উচ্ছ্বাস, আবেগ, অনুভূতি কাজ করে। প্রাণের উৎসবে মিলিত হয় সবাই। আশেপাশের প্রতিটি ঘরেই এই উৎসবের ছোঁয়া লাগে। কবির বিদ্যাপিঠ দরিরামপুর হাইস্কুল (বর্তমানে সরকারি নজরুল একাডেমি) মাঠে তিনদিন ব্যাপী নজরুল বইমেলা ও নজরুল মেলা বসে। ইন্টারনেটের যুগে বইমেলায় এবার আশানুরূপ সাড়া না পাওয়া গেলেও নজরুল মেলায় ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা শতশত স্টলে জিনিসপত্রের পসরা সাজিয়ে দিন-রাত কেনা-বেচা করেছেন। নজরুল মঞ্চে ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে আগত সাংস্কৃতিক সংগঠন ও ত্রিশালের স্থানীয় সংগঠনগুলোর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মাধ্যমে দরিরামপুর হয়ে উঠে যেন এক নজরুলময়। জন্মজয়ন্তীতে ত্রিশাল উপজেলা প্রশাসনের সার্বিক মনিটরিং, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,স্কাউট,রেড ক্রিসেন্ট সদস্যদের শৃঙ্খলার নিয়ন্ত্রণের কাজ ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে ত্রিশালের মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন,ত্রিশালবাসীর হৃদয়ে নজরুলের জন্য আলাদা জায়গা বিরাজ করে । নজরুল জন্মজয়ন্তী আমাদের কাছে একটা উৎসব। তাই প্রতিবছর কবিকে নিয়ে যেসব আয়োজন করা হয় তা উপভোগ করি। জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী এবার ত্রিশাল না হওয়ায় কিছুটা হতাশ হলেও এবারের সার্বিক আয়োজনে তিনি সন্তোষ প্রকাশ করে আয়োজকদের ধন্যবাদ জানান। এবিষয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, আমি ত্রিশালে যোগদান করার পর ত্রিশালবাসীর কবি নজরুলের প্রতি যে দরদ,ভালোবাসা তা জানতে পারি। আমার জন্য আয়োজনটা প্রথমবার হওয়ায় এটি সফল করার জন্য দিনরাত পরিশ্রম করেছি। যেটুকু সফল হয়েছি তার সম্পূর্ণ কৃতিত্ব ত্রিশালবাসীর।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *