শিরোনাম
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরা
.
Main Menu

নামজারীর নামে অর্থ আত্মসাতের অভিযোগ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

গাজীপুর প্রতিনিধি:: নামজারী করে দেয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে রাজাবাড়ী ইউনিয়নের নালিয়ারটেকি গ্রামের বিল্লাল হোসেন পলানের ছেলে সাদ্দাম হোসেনের (সজীব পলান) বিরুদ্ধে। বুধবার (২১ মে) ভুক্তভোগী বগুরা জেলার গাবতলী থানার হাতিবান্দা গ্রামের মোজাফফর হোসেনের ছেলে (এ/পি সাং- রাজাবাড়ী) সামসুর রহমান শ্রীপুর থানায় এ অভিযোগটি করেন। অভিযোগ সূত্রে জানা যায়, রাজাবাড়ী ইউনিয়নের নালিয়ারটেকি গ্রামের সাদ্দাম হোসেন ও ভুক্তভোগীর মেয়ে মৌসুমীর সহপাঠী এবং পূর্ব পরিচিত। মৌসুমীর মাধ্যমে তিনি জানতে পারেন এবং নিজ ভোগ দখলীকৃত জমির নামজারীর বিষয়ে আলোচনা করিলে সাদ্দাম হোসেন জানায় ২৫ হাজার টাকা এবং ১৫ দিন সময় দিলে সে কাজটি করে দিতে পারবে। ভুক্তভোগী সরল বিশ্বাসে তার দখলীয় জমির নাজজারি করার জন্য দুই বারে ১০ ও ১৫ হাজার টাকা করে সর্বমোট ২৫ হাজার টাকা খরচ দিলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও কথা মতো কাজ করে দেয়নি নালিয়ারটেকি গ্রামের সবজী পলান( ৪০), টাকাও ফেরত দিতেছেন না। বর্তমানে টাকা ও নামজারীর ব্যাপারে জিজ্ঞেস করলে নানান তালবাহানামূলক কথাবার্তা বলে গুড়াইতেছেন। পরে স্থানীয় গন্যমান্যদের অবহিত করে গত ৫মে বিকাল অনুমান ৪টায় দিকে সাদ্দামের কাছে পাওনাকৃত ২৫ হাজার টাকা ফেরত চাইলে কোন টাকা ফেরত দিবেনা বলে অস্বীকার করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে সামসুর রহমানকে তারিয়ে দেয়।ভুক্তভোগী জানায়, সবজী পলান উরফে সাদ্দাম হোসেন দীর্ঘ দিন ধরে আমার টাকা আত্মসাৎ করার পায়তারা করিতেছে। তাই নিরুপায় হয়ে পাওনাকৃত টাকা উদ্ধারসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ করি। এব্যাপারে সাদ্দাম হোসেনের কাছে বক্তব্য জানতে চাইলে তিনি প্রতিবেদকের সাথে অসৌজন্যমূলক আচরণসহ “টাকার বিষয়টি অস্বীকার করেন এবং বলেন আমি কোন টাকা নেইনি। কোন প্রমাণ দিতে পারলে টাকা দিয়ে দিবো।” শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বারিক জানান, “অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *